ঢাকা ০৬:৩২ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে থানার পাশে ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ১

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানার সীমানা ঘেঁষা সতিশ বাবুর লেইনে ছিনতাইয়ের ঘটনায় মনির হোসেন নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মনির কুমিল্লার মুরাদনগরের নুরুল ইসলামের ছেলে।

বাকলিয়া থানার কালা মিয়া বাজার এলাকায় ভাড়ায় থাকেন তিনি।

সিএমপির দক্ষিণ জোনের উপ-কমিশনার হাবিবুর রহমান প্রামাণিক বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করে বলেন, শনিবার সকালে কোতোয়ালী থানার সতিশ বাবু লেইনে ছিনতাইয়ের ঘটনায় মনির হোসেন নামের এক আসামিকে গ্রেপ্তার করেছি। প্রাথমিক জিজ্ঞসাবাদে ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন তিনি।

ডিসি আরো জানান, মনির ইতোপূর্বে লালদীঘি জেলা পরিষদ ভবনের সামনে ছুরিকাঘাতে এক টং দোকানদারকে হত্যার ঘটনায় এজাহারভুক্ত আসামি।

পুলিশ ছিনতাইয়ের ঘটনায় সম্পৃক্ত অন্যদেরও খুঁজছে।

প্রসঙ্গত, সিএমপির কোতোয়ালি থানার পাশের গলিতে শনিবার দিনের আলোতে অস্ত্র ঠেকিয়ে ছিনতাইয়ের ঘটনা ঘটে। ঘটনাটি গলিতে থাকা একটি ভবনের বাসিন্দা ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দিলে মুহূর্তে ভাইরাল হয়ে যায়।

ভিডিওতে দেখা যায়, একটি রিকশায় বসায় ছিলেন এক যাত্রী।

রিকশাটির গতিরোধ করে দুই যুবক দুটি ধারালো ছুরি ঠেকিয়ে প্রথমে রিকশাযাত্রীর বুক পকেট থেকে টাকা-পয়সা নিতে গেলে কিছু টাকা সড়কে পড়ে যায়। এরপর অপর পাশে থাকা ছিনতাইকারী রিকশা যাত্রীর প্যান্টের পকেট থেকে মোবাইল ফোন নিতে চেষ্টা করে ব্যর্থ হয়। সেই ছিনতাইকারী দৌড়ে গিয়ে ব্যাটারিচালিত রিকশায় ওঠে। তার গায়ে ছিল ছাই রঙের শার্ট।

অপরপাশে থাকা সাদা হাফশার্ট পরা ছিনতাইকারী সড়ক থেকে কুড়িয়ে নেওয়া টাকা তুলে ছিনতাইয়ের শিকার ব্যক্তির পকেট কেটে মোবাইল ফোন বের করতে চেষ্টা করে।

এরই মধ্যে আরো মানুষ এসে জড়ো হয়ে ধাওয়া দিলে ব্যাটারিচালিত রিকশায় ওঠে ছিনতাইকারীরা কোতোয়ালি থানার সামনে দিয়ে পালিয়ে যায়। রিকশা চালকের মুখে মাস্ক থাকায় তাকেও ছিনতাই দলের সদস্য হিসেবে সন্দেহ করছে পুলিশ।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

আপডেট সময় ০৫:২০:০৮ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬