ঢাকা ১০:৫১ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বগুড়ায় নতুন পৌরসভা ও থানার অনুমোদন, স্থানীয়দের আনন্দ মিছিল Logo সরকার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে না: তথ্যমন্ত্রী Logo সরকারের মধ্যে কিছু লোক গুপ্ত থেকে সরকারের ক্ষতি করছে : বাকৃবি উপাচার্য Logo পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ Logo সোনাগাজীতে হচ্ছে দেশের বৃহত্তম ২২০ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র Logo বাংলাদেশের মানুষকে পানিতে মারার চক্রান্ত করেছে ভারত: রিজভী Logo বাঁধ মেরামত ও দুর্যোগ মোকাবিলায় ১৪০০ কোটি টাকা বরাদ্দ রয়েছে Logo হজের বর্ধিত কোটায় নিবন্ধন শুরু, সময় মাত্র ৭ দিন Logo বাকহুইটের ফলন বাড়াতে আধুনিক জিনোমিক্স নিয়ে হাবিপ্রবিতে আন্তর্জাতিক সেমিনার Logo শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে সরকার অনড় অবস্থানে রয়েছে

চট্টগ্রামে শাহ্জালাল ইসলামী ব্যাংকের দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির অ্যান্টি মানি লন্ডারিং ডিভিশনের উদ্যোগে এবং চট্রগ্রাম জোনাল অফিসের সহযোগিতায় শুক্রবার চট্টগ্রামের স্থানীয় এক হোটেলে ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের ৩২টি শাখাসমূহের শাখা অ্যান্টি মানি লন্ডারিং পরিপালন কর্মকর্তাদের (ব্যামেলকো) নিয়ে ‘জোনাল ওয়াকশফ অন এএমএল/সিএফটি কমপ্লায়েন্স ফর ব্যামেলকোস-চট্রগ্রাম জোন’ শীর্ষক দিনব্যাপী এক কর্মশালার আয়োজন করা হয়।

উক্ত কর্মশালায় মো. মোশাররফ হোসেন, যুগ্ম পরিচালক, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন।

তাছাড়া কর্মশালায় শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান অ্যান্টি মানি লন্ডারিং পরিপালন কর্মকর্তা মোস্তফা হোসেন অ্যান্টি মানি লন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধ বিষয়ে বক্তব্য দেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে, শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর উপব্যবস্থাপনা পরিচালক ও আঞ্চলিক প্রধান, চট্টগ্রাম জনাব রাশেদ সরওয়ার, করপোরেট প্রধান কার্যালয়ের অ্যান্টি মানি লন্ডারিং বিভাগের প্রধান ও উপপ্রধান অ্যান্টি মানি লন্ডারিং পরিপালন কর্মকর্তা মো. আসাদুল ইসলাম খান উপস্থিত ছিলেন।

উক্ত কর্মশালায় আলোচকবৃন্দ দেশের বিদ্যমান আইন, বিধিমালা, বাংলাদেশ ব্যাংক ও বিএফআইইউ এর সকল নির্দেশনা এবং শাহ্জালাল ইসলামী ব্যাংকের অভ্যন্তরীণ নীতিমালার আলোকে কর্মকর্তাদেরকে তাদের উপর অর্পিত দায়িত্ব পালনে সর্বদা সজাগ ও সক্রিয় থাকার আহ্বান জানান। কোনভাবে মানি লন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধে ব্যর্থ হলে তার কুফল দেশ, অর্থনীতি, আমাদের ব্যাংক এমনকি কর্মকর্তা হিসাবে আমাদেরকে ভোগ করতে হবে।

তাছাড়া দেশের নিরাপত্তা এবং টেকসই উন্নয়নের স্বার্থে আমাদেরকে এ ব্যাপারে সঠিক পদক্ষেপ নিতে হবে। দেশকে মানিলন্ডারিং ও সন্ত্রাসমুক্ত করতে প্রাতিষ্ঠানিক উদ্যোগকে আরো শক্তিশালী করতে হবে, তাহলেই দেশ টেকসই উন্নয়নের দিকে ধাবিত হবে। মানিলন্ডারিং একটি দেশের উন্নয়নকে সার্বিকভাবে বাঁধাগ্রস্ত করে। আমরা যদি এ বিষয়ে যুগোপযোগী সিদ্ধান্ত নিয়ে তার যথাযথ বাস্তবায়ন করতে পারি তাহলেই সত্যিকার অর্থে এই দেশ উন্নতির দিকে ধাবিত হবে।

বাংলা৭১নিউজ/এসএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

বগুড়ায় নতুন পৌরসভা ও থানার অনুমোদন, স্থানীয়দের আনন্দ মিছিল

চট্টগ্রামে শাহ্জালাল ইসলামী ব্যাংকের দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

আপডেট সময় ০৪:৩৬:৪১ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫