ঢাকা ০১:২১ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

অপ্রতীমের জানাজা আগামীকাল সকাল ১০টায়

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক ড. নাহিদা বেগমের ছেলে নিহত কিশোর ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের জানাজার নামাজ আগামীকাল রোববার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের মাঠে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম।

উপাচার্য জানান, সকাল ১০টায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এরপর সকাল ১১টায় কুমিল্লার গন্ধমতি ঈদগাহ ময়দানে দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

নিহত অপ্রতিমের জানাজায় সবাইকে অংশগ্রহণ করে তার রুহের মাগফিরাত কামনা করার অনুরোধ জানিয়েছেন উপাচার্য।

গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে মায়ের মোবাইল ফোন নিয়ে ছবি তুলতে বের হয়ে নিখোঁজ হয় কিশোর অপ্রতিম। নিখোঁজ হওয়ার পর পরিবারের সদস্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও পুলিশ প্রশাসন বিভিন্ন স্থানে তার সন্ধানে খোঁজাখুঁজি করেন। প্রায় ২১ ঘণ্টা পর শনিবার দুপুরে তার মরদেহ উদ্ধার করা হয়।

মরদেহ উদ্ধার করে কুমিল্লা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ময়নাতদন্ত শেষে রাত সাড়ে আটটার দিকে নিজ বাসায় নিয়ে আসা হয়।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :

অপ্রতীমের জানাজা আগামীকাল সকাল ১০টায়

আপডেট সময় ১১:৫৮:২৬ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬