ঢাকা ০৭:১৮ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo রিয়াদের বিমানবন্দরের কাছে উড়ছে ধোঁয়া, বাতিল ও বিলম্ব বহু ফ্লাইট Logo প্রধানমন্ত্রী নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন: মীর শাহে আলম Logo অপ্রতীম হত্যাকাণ্ডে একাধিক ক্লু পাওয়ার দাবি পুলিশের Logo ঘোড়সওয়ার পুলিশ, প্রশিক্ষিত কুকুর ও মুখাবয়ব শনাক্তকরণ প্রযুক্তি—এক ম্যাচ ঘিরে নজিরবিহীন নিরাপত্তা Logo মানিকগঞ্জে একই ঘর থেকে শিশুসহ ৩ জনের মরদেহ উদ্ধার Logo ব্যালন ডি’অর জয়ী ফুটবলারকে নির্বাচন করা হয় যেভাবে Logo প্রতিদিন ১ কোটি ব্যারেলের বেশি তেল যাচ্ছে হরমুজ প্রণালি দিয়ে: হোয়াইট হাউস Logo গ্রামীণ অর্থনীতিকে ডিজিটাল সিস্টেমের আওতায় আনতে হবে: অর্থমন্ত্রী Logo ২০২৯ সালে ৬ লেনের ঢাকা-সিলেট মহাসড়কের কাজ শেষের লক্ষ্য : সড়কমন্ত্রী Logo তেজগাঁওয়ে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার ১২ জন ৩ দিনের রিমান্ডে

ঘোড়সওয়ার পুলিশ, প্রশিক্ষিত কুকুর ও মুখাবয়ব শনাক্তকরণ প্রযুক্তি—এক ম্যাচ ঘিরে নজিরবিহীন নিরাপত্তা

১৪ বছর পর মুখোমুখি হচ্ছে ইংলিশ ফুটবলের চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল মিলওয়াল ও ওয়েস্ট হাম ইউনাইটেড। ডকার্স ডার্বি নামে পরিচিত এই ম্যাচ ঘিরে দক্ষিণ-পূর্ব লন্ডনে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তাব্যবস্থা।

মাঠ ও আশপাশের এলাকায় মোতায়েন করা হয়েছে প্রায় ৪০০ পুলিশ কর্মকর্তা। অভিযানে থাকছে ঘোড়সওয়ার পুলিশ, প্রশিক্ষিত কুকুর এবং সরাসরি মুখাবয়ব শনাক্তকরণ প্রযুক্তি। ম্যাচের যাতায়াতের পথেও এই প্রযুক্তি ব্যবহার করবে লন্ডন মেট্রোপলিটন পুলিশ।

আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায় মিলওয়ালের মাঠ দ্য ডেনে শুরু হয়েছে ইংলিশ চ্যাম্পিয়নশিপের ম্যাচটি।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত মিলওয়াল ১-০ ব্যবধানে এগিয়ে। সর্বশেষ ২০১২ সালে মুখোমুখি হয়েছিল দুই দল। দীর্ঘ বিরতির পর পুরোনো প্রতিদ্বন্দ্বিতা আবারো সামনে আসায় সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে স্বাভাবিকের তুলনায় প্রায় চার গুণ পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ ছাড়া দক্ষিণ-পূর্ব লন্ডনের নির্দিষ্ট এলাকায় জারি করা হয়েছে ‘সেকশন ৩৫’ ডিসপার্সাল অর্ডার।

এর আওতায় কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে পুলিশ তাকে ওই এলাকা থেকে সরিয়ে দিতে পারবে। বাড়ানো হয়েছে স্টপ অ্যান্ড সার্চের ক্ষমতাও।

লন্ডন মেট্রোপলিটন পুলিশ বলেছে, ‘আমরা চাই সমর্থকেরা নিরাপদে ম্যাচ উপভোগ করুন এবং এটি নিশ্চিত করতে দুই ক্লাবের সঙ্গে আমরা কাজ করছি। স্পোর্টিং ইভেন্টস অ্যাক্ট ১৯৮৫ অনুযায়ী, মদ্যপ অবস্থায় মাঠে প্রবেশ করা বা প্রবেশের চেষ্টা করা কঠোরভাবে নিষিদ্ধ।’

ওয়েস্ট হামের সমর্থকদের নির্দিষ্টভাবে সাউথ বারমন্ডসি স্টেশন ব্যবহার করতে বলা হয়েছে।

সেখান থেকে পুলিশি ব্যবস্থাপনায় তাদের দ্য ডেনে নেওয়া হয়েছে। ম্যাচ শেষে সমর্থকদের চলাচল নিয়ন্ত্রণ করতেও বিশেষ ব্যবস্থা থাকবে।

২০০৯ সালে ইংলিশ লিগ কাপের ম্যাচে দুই দলের সমর্থকদের সংঘর্ষ ও মাঠে দর্শক ঢুকে পড়ার ঘটনা ঘটেছিল। সেটি মাথায় রেখে এবার নিরাপত্তাব্যবস্থায় বাড়তি সতর্কতা অবলম্বন করেছে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

রিয়াদের বিমানবন্দরের কাছে উড়ছে ধোঁয়া, বাতিল ও বিলম্ব বহু ফ্লাইট

ঘোড়সওয়ার পুলিশ, প্রশিক্ষিত কুকুর ও মুখাবয়ব শনাক্তকরণ প্রযুক্তি—এক ম্যাচ ঘিরে নজিরবিহীন নিরাপত্তা

আপডেট সময় ০৬:১৮:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬