ঢাকা ০৬:৫১ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo অপ্রতীম হত্যাকাণ্ডে একাধিক ক্লু পাওয়ার দাবি পুলিশের Logo ঘোড়সওয়ার পুলিশ, প্রশিক্ষিত কুকুর ও মুখাবয়ব শনাক্তকরণ প্রযুক্তি—এক ম্যাচ ঘিরে নজিরবিহীন নিরাপত্তা Logo মানিকগঞ্জে একই ঘর থেকে শিশুসহ ৩ জনের মরদেহ উদ্ধার Logo ব্যালন ডি’অর জয়ী ফুটবলারকে নির্বাচন করা হয় যেভাবে Logo প্রতিদিন ১ কোটি ব্যারেলের বেশি তেল যাচ্ছে হরমুজ প্রণালি দিয়ে: হোয়াইট হাউস Logo গ্রামীণ অর্থনীতিকে ডিজিটাল সিস্টেমের আওতায় আনতে হবে: অর্থমন্ত্রী Logo ২০২৯ সালে ৬ লেনের ঢাকা-সিলেট মহাসড়কের কাজ শেষের লক্ষ্য : সড়কমন্ত্রী Logo তেজগাঁওয়ে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার ১২ জন ৩ দিনের রিমান্ডে Logo অপচয় রোধ করে সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার করতে হবে: স্থানীয় সরকার মন্ত্রী Logo ‘মেসিই ইতিহাসের সেরা’

ব্যালন ডি’অর জয়ী ফুটবলারকে নির্বাচন করা হয় যেভাবে

চলতি বছরের ব্যালন ডি’অর কার হাতে উঠবে, তা নিয়ে ফুটবলবিশ্বে চলছে নানা জল্পনা-কল্পনা। দিন যতই এগিয়ে আসছে, ততই সামনে আসছে একটি পুরোনো প্রশ্ন। সেরা খেলোয়াড় নির্ধারণে আসলে কোন বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব পায়? শুধু গোল-অ্যাসিস্ট কিংবা ব্যক্তিগত পারফরম্যান্স, নাকি দলের হয়ে জেতা ট্রফিও বড় ভূমিকা রাখে?

উত্তরটা একক কোনো পরিসংখ্যানে নেই। ব্যালন ডি’অর নির্ধারণে ব্যক্তিগত পারফরম্যান্সের পাশাপাশি দলীয় সাফল্য, মাঠের আচরণ ও ফেয়ার প্লেকেও বিবেচনায় নেওয়া হয়।

যেভাবে নির্বাচন করা হয় বিজয়ী—

ব্যালন ডি’অর আয়োজন করে ফ্রান্স ফুটবল। তবে ২০২৪ সাল থেকে ইউয়েফা এ আয়োজনে সহ-আয়োজক হিসেবে যুক্ত। ব্যালন ডি’অরের জন্য ৩০ জনের মনোনয়ন তালিকা তৈরি করা হয়। এরপর ফিফা র‍্যাংকিংয়ের শীর্ষ ১০০ দেশের প্রত্যেকটি থেকে একজন করে বিশেষায়িত সাংবাদিক ভোট দেন।

প্রতিটি ভোটার ৩০ জনের তালিকা থেকে নিজের পছন্দের সেরা ১০ খেলোয়াড়কে ক্রমানুসারে বেছে নেন। অবস্থান অনুযায়ী পয়েন্ট দেওয়া হয়—

প্রথম: ১৫ পয়েন্ট
দ্বিতীয়: ১২ পয়েন্ট
তৃতীয়: ১০ পয়েন্ট
চতুর্থ: ৮ পয়েন্ট
পঞ্চম: ৭ পয়েন্ট
ষষ্ঠ: ৫ পয়েন্ট
সপ্তম: ৪ পয়েন্ট
অষ্টম: ৩ পয়েন্ট
নবম: ২ পয়েন্ট
দশম: ১ পয়েন্ট

সব ভোটের পয়েন্ট যোগ করে সর্বোচ্চ স্কোর পাওয়া খেলোয়াড়ের হাতেই তুলে দেওয়া হয় ব্যালন ডি’অর। দুই বা ততোধিক খেলোয়াড় সমান পয়েন্ট পেলে প্রথমে দেখা হয় কে সবচেয়ে বেশি প্রথম পছন্দের ভোট পেয়েছেন। এরপরও সমতা থাকলে দ্বিতীয়, তৃতীয় স্থানসহ ধারাবাহিকভাবে পরের পছন্দের ভোট বিবেচনা করা হয়।

ব্যালন ডি’অর নির্ধারণে মূলত তিনটি বিষয় বিবেচনায় থাকে—

ব্যক্তিগত পারফরম্যান্স: একজন খেলোয়াড় মাঠে কতটা প্রভাব ফেলেছেন, তার পারফরম্যান্স কতটা গুরুত্বপূর্ণ ও নজরকাড়া ছিল—এটি প্রথম মাপকাঠি।

দলীয় সাফল্য: ক্লাব ও জাতীয় দলের হয়ে সাফল্য এবং সেই অর্জনে খেলোয়াড়ের ভূমিকা দ্বিতীয় গুরুত্বপূর্ণ মানদণ্ড। অর্থাৎ শুধু ট্রফি জেতাই নয়, সেই সাফল্যে ব্যক্তিগত অবদানও বিবেচনায় নেওয়া হয়।

আভিজাত্য ও ফেয়ার প্লে: মাঠে খেলোয়াড়ের আচরণ, খেলোয়াড়সুলভ মানসিকতা এবং ফেয়ার প্লের বিষয়টিও মূল্যায়নের অংশ।

প্যারিসের বদলে আগামী ২৬ অক্টোবর লন্ডনে অনুষ্ঠিত হবে ব্যালন ডি’অরের এবারের আয়োজন। এই পুরস্কারের ৭০ বছর পূর্তি উপলক্ষে সিদ্ধান্তটি নেওয়া হয়েছে। ২০১৯ সালের পর থেকে এতদিন নিয়মিতভাবে প্যারিসের থিয়েটার দ্যু শাতলেতে হয়েছে জমকালো অনুষ্ঠানটি।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

অপ্রতীম হত্যাকাণ্ডে একাধিক ক্লু পাওয়ার দাবি পুলিশের

ব্যালন ডি’অর জয়ী ফুটবলারকে নির্বাচন করা হয় যেভাবে

আপডেট সময় ০৫:৫৮:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬