ঢাকা ১২:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আলু কি ফ্রিজে সংরক্ষণ করা ভালো

আলু কি ফ্রিজে সংরক্ষণ করা ভালো

প্রতিটি বাসা-বাড়িতে ফ্রিজ খুবই প্রয়োজনীয় একটি জিনিস। এতে বিভিন্ন ধরনের খাদ্যসামগ্রী রাখা হয়। যা স্বাভাবিকভাবেই প্রয়োজনীয় বলে মনে করে থাকি আমরা। কিন্তু এমন কিছু খাদ্য উপাদান রয়েছে, যা ফ্রিজে না রাখলেও চলে। তবে রাখলে দীর্ঘদিন সংরক্ষণ করা যায়। এমন একটি উপাদান হলো আলু।

লাইফস্টাইলবিষয়ক প্ল্যাটফর্ম গুড হাউজ কিপিংয়ের প্রতিবেদন অনুযায়ী, বিশেষজ্ঞরা আগে আলু ফ্রিজে না রাখার জন্য পরামর্শ দিতেন। খাদ্য সংস্থা ফুড স্ট্যান্ডার্ডস এজেন্সির (এফএসএ) নির্দেশিকা অনুযায়ী, আলু ঠান্ডা ও শুষ্ক জায়গায় সংরক্ষণ করা যেতে পারে। অর্থাৎ, আলু ফ্রিজে সংরক্ষণ করতে পারেন।

এদিকে এর আগে অবশ্য বিশেষজ্ঞরা ফ্রিজে আলু না রাখার ব্যাপারে সতর্ক করেছিলেন। কম তাপমাত্রায় আলু রাখার সম্ভাব্য স্বাস্থ্যঝুঁকির বিষয়ও জানানো হয়েছিল। এফএসএ জানিয়েছিল, প্রধান স্বাস্থ্যঝুঁকি ছিল ‘অ্যাক্রিলামাইড’ তৈরি হওয়া, যা মূলত ক্যানসার হওয়ার ঝুঁকির সঙ্গে সম্পর্কিত। কেননা, ফ্রিজে আলু রাখার কারণে এতে অতিরিক্ত শর্করা তৈরি হতে পারে। যা পরবর্তীতে অ্যাক্রিলামাইডে রূপান্তর হয়।

খাদ্য সংস্থাটির মতে, অ্যাক্রিলামাইড হলো এমন রাসায়নিক পদার্থ, যা আলু ও পাউরুটির মতো শ্বেতসার বা স্টার্চযুক্ত খাবার উচ্চ তাপমাত্রা (১২০ ডিগ্রি সেলসিয়াসের ওপর) রান্নার সময় তৈরি হয়। তবে পরবর্তীতে এফএসএ তাদের এই নির্দেশিকা পরিবর্তন করে। বরং, এখন ভোক্তাকে ফ্রিজে আলু রাখার ব্যাপারে উৎসাহিত করছে।

ফ্রিজে আলু রাখার ক্ষেত্রে করণীয়:
এফএসএ’র নতুন নির্দেশিকা অনুযায়ী, ফ্রিজে আলু রাখতে পারেন। সংস্থাটির পরামর্শে বলা হয়েছে, সাম্প্রতি গবেষণা, যা কমিটি অন দ্য টক্সিসিটি অব কেমিক্যালস ইন ফুড, কনজিউমার প্রোডাকস অ্যান্ড দ্য এনভায়রনমেন্ট পর্যালোচনা করেছে। পর্যালোচনায় দেখা গেছে, বাসা-বাড়িতে ফ্রিজে আলু সংরক্ষণ করলে ঠান্ডা ও অন্ধকার জায়গায় রাখার তুলনায় অ্যাক্রিলামাইন তৈরির ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বাড়ে না। অর্থাৎ―খাবার অপচয় রোধে ফ্রিজে রাখা বা কোনো ঠান্ডা ও অন্ধকার জায়গা বেছে নিতে পারেন।

ফ্রিজ নাকি কাউন্টার, কোথায় আলু বেশি ভালো থাকে:
এফএসএ’র নির্দেশিকা অনুযায়ী, আলু সংরক্ষণের দুটি উপায়ই গ্রহণযোগ্য। তবে এটি নির্ভর করে আপনার পছন্দ ও ফ্রিজের জায়গার ওপর। আলু দীর্ঘদিন ভালো রাখতে চাইলে, খাদ্য অপচয় এড়াতে ফ্রিজে রাখার পরামর্শ দেয়া হয়।

আলু কি ডিপ ফ্রিজে রাখা যায়:
খাদ্য সংস্থাটির পরামর্শে বলা হয়েছে, সেদ্ধ করা বা পাঁচ মিনিটের মতো সেদ্ধ বা আধা-সেদ্ধ আলু ডিপ ফ্রিজে সংরক্ষণ করা যেতে পারে। রান্না করা অতিরিক্ত আলুও ডিপ ফ্রিজে রাখা যায়। ডিপ ফ্রিজ থেকে বের করে সেদ্ধ আলু সরাসরি রোস্ট বা ভাজি করে নিতে পারেন। তবে খেয়াল রাখতে হবে, যেন ভেতরের সব অংশ ভালোমত গরম হয়ে বাষ্প বের হয়। এসব মচমচে করার জন্য সামান্য তেল দিয়ে ওভেনে দিতে পারেন।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :

আলু কি ফ্রিজে সংরক্ষণ করা ভালো

আপডেট সময় ১১:৩৪:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬