ঢাকা ০৪:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রেললাইনে বসে ছিলেন বৃদ্ধ, ট্রেনে কাটা পড়ে গেল প্রাণ

দিনাজপুরের বিরল উপজেলায় ট্রেনে কাটা পড়ে জামাল (৬০) নামের এক শ্রবণপ্রতিবন্ধী বৃদ্ধের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার ৩ নম্বর ধামইর ইউনিয়নের ডিপপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জামাল ধামইর গ্রামের মৃত কছির মোহাম্মদের ছেলে।

জিআরপি পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার সকালে জামাল ডিপপাড়া এলাকায় রেললাইনের ওপর বসে ছিলেন। এ সময় পঞ্চগড় থেকে রাজশাহীগামী একটি যাত্রীবাহী ট্রেন ওই এলাকা অতিক্রম করার সময় তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

রেললাইনে বসে ছিলেন বৃদ্ধ, ট্রেনে কাটা পড়ে গেল প্রাণ

আপডেট সময় ০৫:৪৯:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬