অন্তর্বর্তীকালীন সরকারের সহযোগিতায় জামায়াত রংপুর দখল করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শহিদ আবু সাঈদ স্মৃতিস্তম্ভ ও শহিদ হওয়ার স্থান পরিদর্শন শেষে পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
তিনি বলেন, নির্বাচনের আগে রংপুর ও খুলনা বিভাগে প্রশাসনিক সেটআপ এমনভাবে জামায়াতীকরণ করা হয়েছে যাতে করে নির্বাচনে বিএনপিকে ভোট দিলেও জামায়াতের প্রার্থীকে পাস দেখানো হবে। যে জামায়াতের পক্ষে বলা হয় যে নির্বাচনে ইঞ্জিনিয়ারিং হয়েছে। বুকে পাথর চাপা দিয়ে জামায়াতের আমির সেই নির্বাচন মেনে নিয়েছে।
তিনি আরও বলেন, বিএনপি’র সাংগঠনিক অবস্থার রংপুরে খুবই ভালো। জাতীয় নির্বাচনে বিএনপির যে সাংগঠনিক অবস্থা ও প্রাথী এবং দলের যে জনপ্রিয়তা রংপুরের মাটিতে ছয়টা আসনে বিএনপির প্রার্থী পরাজিত হবে এটা কি অবিশ্বাস্য নয়! এমন কথা বলেন তিনি।
বাংলা৭১নিউজ/জেএস























