ঢাকা ০৬:০৬ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo তিন প্রতিষ্ঠানের সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমঝোতা Logo ‘এক ভালোবাসা ও আফসোসের নাম সজীব’, নির্মাতার মৃত্যুতে খায়রুল বাসার Logo একনেকে ১২ প্রকল্প অনুমোদন, ব্যয় ১ লাখ ৬৮৭৮০ কোটি টাকা Logo ‘তুমি যথেষ্ট, তুমি নিজেই সম্পূর্ণ’, নারীদের উদ্দেশে সাফা কবির Logo বাংলাদেশকে বিব্রতকর রেকর্ড থেকে মুক্তি দিল আফগানিস্তান Logo গুলশানে ককটেল বিস্ফোরণ : আরো দুই আসামি ৭ দিনের রিমান্ডে Logo সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণকে আমলে নিচ্ছি না: চিফ প্রসিকিউটর Logo ডেঙ্গুর পরীক্ষা হয় কিনা জানতে চাওয়ায় নারীর মাথা ফাটাল দালালরা Logo জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার Logo বিসিআইসিতে বিএনপিপন্থী কর্মকর্তাদের ওপর দমন-পীড়ন, নেপথ্যে সিওপি শরীফুল আলম

সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণকে আমলে নিচ্ছি না: চিফ প্রসিকিউটর

জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামির মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এই ঘটনাকে কোনো আমলেই নিচ্ছেন না বলে জানিয়েছেন চিফ প্রসিকউটর মো. আমিনুল ইসলাম।

বুধবার (১৬ সেপ্টেম্বর) নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

এর আগে গত ১৫ সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রায় ঘোষণার পর দুপুর একটার দিকে সুপ্রিম কোর্টের প্রধান প্রবেশ পথের বাইরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

রায়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

এ বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকউটর বলেন, আমাদের ট্রাইব্যুনালের ভেতরে এবং বাইরে পোশাকে এবং পোশাক ছাড়া কঠোর নিরাপত্তা সবসময় থাকে। আজকে হয়তো পোশাকে নিরাপত্তা দেখতে পাচ্ছেন, পোশাকের বাইরেও কিন্তু আমাদের এখানে নিরাপত্তা আছে। যেগুলো হয়তো দৃশ্যমান নিরাপত্তা দেখতে পাচ্ছেন না। কিন্তু এই ট্রাইব্যুনালের ভেতরে এবং বাইরে কড়া নিরাপত্তা সবসময় থাকে, আগেও ছিল, এখনো আছে। আর ককটেল বিস্ফোরণ- এগুলো আমরা আমলে নিচ্ছি না।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

তিন প্রতিষ্ঠানের সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমঝোতা

সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণকে আমলে নিচ্ছি না: চিফ প্রসিকিউটর

আপডেট সময় ০৫:২০:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬