ঢাকা ০৩:০২ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ৩০ বছর পর চ্যাম্পিয়নস লিগের ফাইনাল ন্যু ক্যাম্পে Logo ঝিনাইদহে নারীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ Logo হাসিনা-বেনজিরসহ পলাতক ৩০ আসামির জন্য আইনজীবী নিয়োগের নির্দেশ Logo মেসে সাড়া না পেয়ে দরজা ভেঙে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রের মরদেহ উদ্ধার Logo ইসরায়েলকে ২.৮ বিলিয়ন ডলারের অস্ত্র প্যাকেজ দিচ্ছে ট্রাম্প প্রশাসন Logo কৃতির পর এবার দিশার পোশাক নিয়ে তুমুল বিতর্ক Logo মাদরাসায় আবাসিক ছাত্রীর রহস্যজনক মৃত্যু Logo প্রধানমন্ত্রী ব্রিকসে না যাওয়ায় বিদ্যুৎ বন্ধ করে দিয়েছিল আদানি : রিজভী Logo স্বাস্থ্যমন্ত্রীর আশ্বাসেও কাটেনি জনবল সংকট Logo পাদোভায় ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবা, সেবা নিলেন ৬ শতাধিক প্রবাসী

ঝিনাইদহে নারীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

ঝিনাইদহের মহেশপুরে এক নারীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে আনিছুর রহমান (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৬ সেপ্টেম্বর) তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আনিছুর রহমান মহেশপুর উপজেলার গোকুলনগর গ্রামের মৃত সোনাই মণ্ডলের ছেলে।

​পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার সাড়ে ৬টার দিকে মহেশপুর উপজেলার ৪ নম্বর স্বরূপপুর ইউনিয়নের করিঞ্চা খামার এলাকায় একটি পেঁয়াজক্ষেতের পাশে কুঁড়েঘরের মধ্যে এ ধর্ষণের ঘটনা ঘটে।

এ ঘটনায় ভিকটিমের ভাই স্বপন কর্মকার (৪২) বাদী হয়ে মহেশপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলা করার পরপরই মহেশপুর থানা-পুলিশ দ্রুত অভিযান চালিয়ে এজাহারনামীয় প্রধান আসামি আনিছুর রহমানকে গ্রেপ্তার করে।

​মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজাদ রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানোর আইনগত প্রক্রিয়া চলছে। পাশাপাশি ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

৩০ বছর পর চ্যাম্পিয়নস লিগের ফাইনাল ন্যু ক্যাম্পে

ঝিনাইদহে নারীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

আপডেট সময় ০২:১০:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬