ঢাকা ০৯:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo পাবনাবাসীর স্বপ্নপূরণ, চালু হলো পাবনা-ঢাকা সরাসরি ট্রেন Logo আইসিজের রায়কে সম্মান জানিয়ে মিয়ানমার রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা করবে Logo সু চি-মিন অং হ্লেইংয়ের জন্য কী বার্তা দিচ্ছে? Logo কয়েকটি গাড়ি পুড়িয়ে সরকার হটানো যাবে না : অ্যাডভোকেট জয়নুল আবেদীন Logo ৬ দিনের সফরে কাল অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া যাচ্ছেন জামায়াত আমির Logo অবাধ ও গ্রহণযোগ্য ছিল ত্রয়োদশ সংসদ নির্বাচন : স্পিকার Logo দেশের আরও ১০ জেলায় চালু হবে নিউক্লিয়ার মেডিসিন সেবা Logo রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা, ক্ষতিগ্রস্ত ৮০ তলা পিআইএফ টাওয়ার Logo গ্যাব্রিয়েলকে দলে নিলে বিপদে পড়তো বায়ার্ন Logo সীতাকুণ্ডে ৩৩ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু

চায়ের দাম বাড়লে শ্রমিকদেরও মজুরি বাড়বে: শ্রম উপদেষ্টা

চায়ের দাম বাড়লে তখন রেশিও অনুযায়ী শ্রমিকদেরও মজুরি বাড়বে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

শনিবার (১৭ মে) দুপুরে মৌলভীবাজারে শ্রীমঙ্গল শ্রমদপ্তর হলরুমে এক সভায় এ কথা জানান তিনি।

এসময় চা শ্রমিকরা তাদের মজুরি, চিকিৎসা, বিশুদ্ধ পানি ও স্যানিটেশন সমস্যার কথা তুলে ধরেন।

তখন উপদেষ্টা জানান, নিলামে চায়ের মূল্যবৃদ্ধির জন্য চা বোর্ডর সঙ্গে কথা বলে চেষ্টা করবেন।

তিনি বলেন, যখন চায়ের মূল্যবৃদ্ধি পাবে, তখন রেশিও অনুযায়ী চা শ্রমিকদের মজুরি বৃদ্ধি পাবে।

সভায় সভাপতিত্ব করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান।

এসময় উপস্থিত ছিলেন, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুছ সামাদ আল আজাদ, জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন, পুলিশ সুপার এমকেএইচ জাহাঙ্গীর হোসেন, শ্রমদপ্তরের উপপরিচালক মহব্বত হোসেনসহ অন্যরা।

বাংলা৭১নিউজ/এসএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

পাবনাবাসীর স্বপ্নপূরণ, চালু হলো পাবনা-ঢাকা সরাসরি ট্রেন

চায়ের দাম বাড়লে শ্রমিকদেরও মজুরি বাড়বে: শ্রম উপদেষ্টা

আপডেট সময় ০৫:৩২:৩২ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫