ঢাকা ০১:০৯ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ভূমিকম্পের তথ্য বিকৃত করার অভিযোগে পদত্যাগের সিদ্ধান্ত জাপানের পারমাণবিক কেন্দ্রপ্রধানের Logo ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি : স্পিকার Logo কাদের-নাছিম-আরাফাতসহ ৭ জনের রায় ঘোষণা কাল Logo ৪০ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি আটক Logo ছুরি ভেঙে বেঁচে যায় প্রাণ, হামলাকারীর ওপর ক্ষোভ নেই সাইফের Logo দোতলা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নির্মাণ করছে উত্তর কোরিয়া Logo বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে নৃত্যাঞ্চলের বর্ণাঢ্য রজতজয়ন্তী উৎসব Logo জাতিসংঘকে ইউনিফিল প্রত্যাহারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান লেবাননের Logo গৃহকর্ত্রীর গরম খুন্তির ছ্যাঁকায় ক্ষতবিক্ষত তানিয়া, মৃত্যুযন্ত্রণায় কাতরাচ্ছে হাসপাতালে Logo সালাউদ্দিনের সঙ্গে আমার কোনো ঝামেলা নেই: সুজন

ছুরি ভেঙে বেঁচে যায় প্রাণ, হামলাকারীর ওপর ক্ষোভ নেই সাইফের

ভারতের মুম্বাইয়ে নিজ বাসভবনে ২০২৫ সালের জানুয়ারিতে মধ্যরাতে দুষ্কৃতকারীদের হাতে হামলার শিকার হয়েছিলেন বলিউড অভিনেতা সাইফ আলি খান। সেই ভয়াবহ ঘটনার এক বছরেরও বেশি সময় পেরিয়ে গেলেও আতঙ্ক এখনো পুরোপুরি কাটেনি তার।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই ঘটনার অভিজ্ঞতা শেয়ার করে অভিনেতা জানান, কোনো ধারালো অস্ত্র বা ছুরি দেখলেই এখনো মানসিক আতঙ্কে ভোগেন তিনি।

হামলাকারীর ওপর কোনো দীর্ঘস্থায়ী ক্ষোভ না রেখে সাইফ বলেন, ‘এ ধরনের ঘটনা মূলত আর্থিক বৈষম্যের কারণে ঘটে। আমার মনে হয় না লোকটি বুঝতে পেরেছিল সে কী করছে। চাইলে আমি তাকে ক্ষমা করে দিতে পারি।

জীবনের শেষ মুহূর্ত ভেবে হাসপাতালে শুয়ে তার মনে হয়েছিল, জীবনটা তার মন্দ কাটেনি। সেই অভিজ্ঞতা পুরো জীবন সম্পর্কে তার মানসিকতা বদলে দিয়েছে। এই মর্মান্তিক ঘটনা তার স্ত্রী কারিনা কাপুর খানের ওপরও গভীর প্রভাব ফেলেছিল, যদিও পরবর্তীতে তারা মানসিকভাবে পরিস্থিতি সামলে ওঠেন।

ঘটনার দিন সাইফের শরীরে মোট ছয়টি আঘাত লেগেছিল।

ছুরিকাঘাতে তার ঘাড়, বাম হাত ও মেরুদণ্ড ক্ষতিগ্রস্ত হয়। তাৎক্ষণিকভাবে লীলাবতী হাসপাতালে ভর্তি করা হলে অস্ত্রোপচারের পর পাঁচ দিন চিকিৎসা শেষে তিনি বাড়ি ফেরেন। সাইফ জানান, হামলার সময় তিনি খুবই ভাগ্যবান ছিলেন, কারণ টানাটানির একপর্যায়ে হামলাকারীর ছুরিটি ভেঙে যায়। ছুরিটি আরো ধারালো হলে পরিস্থিতি প্রাণঘাতী হতে পারত। মেরুদণ্ডে আঘাত লাগায় কিছু সময়ের জন্য পায়ে কোনো অনুভূতি ছিল না, তবে বড় ধরনের পক্ষাঘাত বা স্থায়ী ক্ষতি থেকে তিনি বেঁচে যান।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

ভূমিকম্পের তথ্য বিকৃত করার অভিযোগে পদত্যাগের সিদ্ধান্ত জাপানের পারমাণবিক কেন্দ্রপ্রধানের

ছুরি ভেঙে বেঁচে যায় প্রাণ, হামলাকারীর ওপর ক্ষোভ নেই সাইফের

আপডেট সময় ১২:০৬:০০ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬