ঢাকা ০১:৪১ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হরমুজে অত্যাধুনিক মার্কিন ড্রোন ধ্বংসের দাবি ইরানের Logo ২৪ ঘণ্টায় ইয়েমেনে ৫৮টি বিমান অভিযান চালিয়েছে সৌদি আরব Logo তীব্র গরমে দেশজুড়ে লোডশেডিং, সংকট আরও বাড়ার শঙ্কা Logo জুলাই হত্যা মামলায় হাসিনা, কামাল, কাদেরসহ ৬৩ জনের বিরুদ্ধে চার্জশিট Logo চোরের মায়ের বড় গলা, আসিফের অবস্থাও সে রকম : রাশেদ খান Logo ভূমিকম্পের তথ্য বিকৃত করার অভিযোগে পদত্যাগের সিদ্ধান্ত জাপানের পারমাণবিক কেন্দ্রপ্রধানের Logo ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি : স্পিকার Logo কাদের-নাছিম-আরাফাতসহ ৭ জনের রায় ঘোষণা কাল Logo ৪০ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি আটক Logo ছুরি ভেঙে বেঁচে যায় প্রাণ, হামলাকারীর ওপর ক্ষোভ নেই সাইফের

ভূমিকম্পের তথ্য বিকৃত করার অভিযোগে পদত্যাগের সিদ্ধান্ত জাপানের পারমাণবিক কেন্দ্রপ্রধানের

ভূমিকম্পের ঝুঁকির তথ্য বিকৃত করার অভিযোগে পদত্যাগ করতে যাচ্ছেন জাপানের ‘চুবু ইলেকট্রিক পাওয়ার’ কম্পানির শীর্ষ কর্মকর্তারা। দেশটির গণমাধ্যম জানিয়েছে, মধ্য জাপানের হামাওকা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পরিচালনা পর্ষদের প্রধান কিঙ্গো হায়াশি ও চেয়ারম্যান সাতোরু কাৎসুনো পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

পাশাপাশি কেন্দ্রটির দুটি রিয়্যাক্টর পুনরায় চালু করার পরিকল্পনাও বাতিল করতে যাচ্ছে সংস্থাটি।

সম্প্রতি একটি স্বাধীন প্যানেলের ২৫০ পৃষ্ঠার প্রতিবেদনে উঠে এসেছে যে স্থগিত থাকা পারমাণবিক কেন্দ্রটি দ্রুত চালুর জন্য কম্পানির পরিচালনা পর্ষদ থেকে কর্মীদের ওপর অন্যায্য চাপ সৃষ্টি করা হয়েছিল। এই চাপের কারণেই কর্মচারীরা ভূমিকম্পের ডাটা জালিয়াতি করতে বাধ্য হন। ২০২৪ সালের শুরুতে কেন্দ্রটির পরিচালনাকারী সংস্থা নিয়ন্ত্রকদের কাছে ভুয়া তথ্য জমা দেয়, যেখানে সম্ভাব্য ভূমিকম্পের ঝুঁকিকে অনেকটাই কমিয়ে দেখানো হয়েছিল।

পরে একজন তথ্য প্রকাশকারীর (হোইসলব্লোয়ার) মাধ্যমে এই জালিয়াতি প্রকাশ্যে এলে পারমাণবিক সুরক্ষা কর্তৃপক্ষ এনআরএ কেন্দ্রটির সব ধরনের নিরাপত্তা পর্যালোচনা স্থগিত করে।

উল্লেখ্য, ২০১১ সালের ভয়াবহ ভূমিকম্প ও সুনামির পর ফুকুশিমা বিপর্যয়ের কারণে জাপান তাদের পারমাণবিক শক্তি উৎপাদন বন্ধ করে দিয়েছিল। তবে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমাতে এবং ২০৫০ সালের মধ্যে কার্বন নিরপেক্ষতা অর্জনের লক্ষ্যে দেশটি পুনরায় পারমাণবিক শক্তি ব্যবহারে মনোযোগ দিচ্ছিল। ভূমিকম্পের ঝুঁকিপূর্ণ অঞ্চলে অবস্থিত এই হামাওকা বিদ্যুৎকেন্দ্রের দুটি রিয়্যাক্টর চালুর আবেদন প্রত্যাহারের সিদ্ধান্তের ফলে জাপানের পারমাণবিক শক্তি পুনরুজ্জীবিত করার পরিকল্পনা বড় ধাক্কা খেল।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

হরমুজে অত্যাধুনিক মার্কিন ড্রোন ধ্বংসের দাবি ইরানের

ভূমিকম্পের তথ্য বিকৃত করার অভিযোগে পদত্যাগের সিদ্ধান্ত জাপানের পারমাণবিক কেন্দ্রপ্রধানের

আপডেট সময় ১২:৪৫:২৬ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬