ঢাকা ০৯:৪৫ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo মেয়ের জন্মদিনে নেইমারের অদ্ভুত কাণ্ড, বিস্মিত সবাই Logo আগামী তিন মাস ডেঙ্গু পরিস্থিতির জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo ডিভাইসের আসক্তি থেকে শিশু-কিশোরদের মাঠে ফেরাতে হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী Logo সাংবাদিকরা সমাজ ও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন: পরিকল্পনা প্রতিমন্ত্রী Logo সম্পত্তি হস্তান্তর আইন নিয়ে কেউ কেউ বিতর্ক তৈরির চেষ্টা করছেন : আইনমন্ত্রী Logo হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু Logo ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি ৫০ হাজার ছাড়ালো, মৃত্যু ১৪৩ Logo গুলশানে মিছিল : আওয়ামী লীগের ২৪ নেতাকর্মী ১০ দিনের রিমান্ডে Logo মধ্যপ্রাচ্যে ‘সর্বোচ্চ সংযমের’ আহ্বান জানিয়ে ঘোষণাপত্র গ্রহণ করল ব্রিকস Logo দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান

কুমিল্লায় ছিনতাইচক্রের ১০ সদস্য গ্রেপ্তার

কুমিল্লা নগরীতে ছিনতাইয়ের সঙ্গে জড়িত ১০ জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। নগরীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তাররা হলেন—আড়াইওরা খানপাড়া এলাকার রাকিব খান (২৬), আড়াইওরা এলাকার ইমন (২৫), শাসনগাছা এলাকার সাকিব (২৬) ও শরিফ (২৭), সংরাইশ এলাকার নাহিদ (২২), বজ্রপুর এলাকার রকি (১৯), গোবিন্দপুর এলাকার ইয়াছিন (২৭), অশোকতলা এলাকার জাহিদ (২০), মুরাদনগরের সাতমুড়া এলাকার সোহেল (২৫) ও একই উপজেলার পাঁচপুকুরিয়া এলাকার রবিন (২১)।

পুলিশ জানায়, গ্রেপ্তার ১০ জনের বিরুদ্ধে চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধে থানায় মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নগরীর বিভিন্ন এলাকায় ওৎ পেতে ছিনতাইয়ের কথা স্বীকার করেছে।

সুযোগ বুঝে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিত তারা।

পুলিশের দাবি, নগরীতে ছিনতাই প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। ছিনতাই প্রতিরোধে নগরীর বিভিন্ন স্থানে গোয়েন্দা নজরদারি ও অভিযান আরও জোরদার করা হয়েছে।

গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা শেষে শুক্রবার বিকেলে আদালতে পাঠানো হয়।

আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

মেয়ের জন্মদিনে নেইমারের অদ্ভুত কাণ্ড, বিস্মিত সবাই

কুমিল্লায় ছিনতাইচক্রের ১০ সদস্য গ্রেপ্তার

আপডেট সময় ০৭:৩২:২০ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬