ঢাকা ০৬:৩৮ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নওগাঁয় মাদকসহ ৮ কারবারি গ্রেপ্তার

নওগাঁয় জেলা পুলিশের পৃথক পৃথক মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ ৮ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক বহনে ব্যবহৃত দুটি মোটরসাইকেল জব্দ করা হয়।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

এর আগে গত বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জেলার মহাদেবপুর, মান্দা, পোরশা এবং নিয়ামতপুর উপজেলায় ২৪ ঘণ্টায় মাদকবিরোধী এ অভিযান পরিচালনা করা হয়।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপারের নির্দেশনায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবির) ওসি ও স্ব স্ব থানার ওসির নেতৃত্বে বৃহস্পতিবার ২৪ ঘণ্টাব্যাপী মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৫৭৪টি ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৫০পিস ইয়াবা, পাঁচ শতাধিক লিটার চোলাই মদ ও মদ তৈরির উপকরণসহ মাদক পরিবহনে ব্যবহৃত দুইটি মোটরসাইকেল জব্দ করা হয়।

এ সময় ৮ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, ‘সমগ্র জেলায় মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে। সেই সঙ্গে মাদকবিরোধী অভিযানে পুলিশকে সহযোগিতা করার জন্য জনগণকে আহ্বান জানানো হয়েছে। এবং সাধারণ জনগণকে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তিনি।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

নওগাঁয় মাদকসহ ৮ কারবারি গ্রেপ্তার

আপডেট সময় ০৫:০৩:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬