ঢাকা ০৬:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কৃষকরা দেশে প্রচুর খাদ্য উৎপাদন করছেন: খাদ্যমন্ত্রী

দেশে খাদ্য উৎপাদন বাড়ার সঙ্গে সঙ্গে খাদ্যশিল্পের জন্য বড় সুযোগ তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম। তিনি বলেছেন, শুধু উৎপাদন বাড়ালেই হবে না, নিরাপদ ও মানসম্মত খাদ্যপণ্য উৎপাদনের পাশাপাশি সেগুলো যথাযথভাবে প্রক্রিয়াজাত করে রফতানি বাড়াতে হবে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ফুডপ্রো ইন্টারন্যাশনাল এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, কৃষকরা দেশে প্রচুর খাদ্য উৎপাদন করছেন। এখন উৎপাদিত এসব খাদ্য আরও ভালোভাবে প্রক্রিয়াজাত করতে হবে। এতে একদিকে দেশের চাহিদা পূরণ হবে, অন্যদিকে বাড়বে রফতানি। শুধু বেশি উৎপাদনের দিকে নজর না দিয়ে ভালো ও নিরাপদ পণ্য উৎপাদন করতে হবে, যাতে বিশ্ববাজারে বাংলাদেশের খাদ্যপণ্যের গ্রহণযোগ্যতা আরও বাড়ে।

তিনি বলেন, সরকারের নীতি সহায়তার মাধ্যমে দেশের খাদ্যশিল্প ভবিষ্যতে আরও এগিয়ে যাবে।

অনুষ্ঠানে ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো বলেন, খাদ্যপণ্য প্রক্রিয়াজাতকরণে বাংলাদেশ অনেক এগিয়েছে। এই শিল্প দেশের অর্থনীতিকে আরও সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম বলেন, শুধু খাদ্য উৎপাদন বাড়ালেই হবে না, পণ্যের মূল্য সংযোজনও বাড়াতে হবে। রফতানি বাড়াতে পণ্যের বৈচিত্র্য আনার ওপরও গুরুত্ব দিতে হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, এবারের প্রদর্শনীতে ২৭টি দেশের দুই শতাধিক ব্র্যান্ড অংশ নিয়েছে। তিন দিনব্যাপী এ প্রদর্শনীতে ২৪ হাজারের বেশি দর্শনার্থীর সমাগম হবে বলে আশা করছেন আয়োজকেরা।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

আপডেট সময় ০৫:৪৫:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬