নারায়ণগঞ্জের রূপগঞ্জে রাসেল বেপারী ও জুয়েল বেপারী নামে দুই সন্ত্রাসীকে দুটি দেশি পাইপগান ও ধারালো অস্ত্রসহ গ্রেপ্তার করেছে রূপগঞ্জ থানার পুলিশ। বুধবার (১০ সেপ্টেম্বর) রাতে উপজেলার চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন উপজেলার চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকার মৃত জহির আলী ব্যাপারীর ছেলে রাসেল বেপারী ও রাসেল ব্যাপারীর ছেলে জুয়েল বেপারী।
রূপগঞ্জ থানার ওসি এ এইচ এম সালাউদ্দিন জানান, চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকায় অস্ত্র নিয়ে সন্ত্রাসীরা সন্ত্রাসী কর্মকাণ্ড করবে বলে পুলিশের কাছে সংবাদ আসে। এ সময় ডিউটি করাকালে রূপগঞ্জ থানার একদল পুলিশ সেখানে পরিচালনা করে রাসেল বেপারী ও জুয়েল ব্যাপারীকে দুটি দেশি তৈরি পাইপগান, দুটি চাপাতি, একটি রামদাসহসহ গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় রূপগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।
গ্রেপ্তারদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের কর্মকর্তা।
বাংলা৭১নিউজ/আরএইচ























