বুধবার, ২৪ জুন ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রী তারেক রহমান ‘বুলেট ট্রেনে’ ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনা হবে : শিক্ষামন্ত্রী ‘সবাই তোমাকে ঘৃণা করে’— নেতানিয়াহুকে ট্রাম্পের তিরস্কার নিয়ে তোলপাড় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী নওগাঁ সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, কড়া পাহারায় বিজিবি স্কুল-কলেজের পরীক্ষার নতুন তারিখ ঘোষণা তিস্তার পানি বিপৎসীমার ওপরে, খুলে দেওয়া হয়েছে সব জলকপাট দেশের বাজারে কমল সোনার দাম বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম চার মাসের মধ্যে সর্বনিম্ন

সপ্তম শ্রেণির স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টায় ১০ম শ্রেণির ছাত্র গ্রেপ্তার

সিরাজগঞ্জ প্রতিনিধি:
  • আপডেট সময় শনিবার, ১৭ মে, ২০২৫
  • ৮১ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলাতে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে রাকিবুল হাসান লিখন নামে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শনিবার (১৭ মে) ভোর ৬টার দিকে উপজেলার কুন্দইল গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত রাকিবুল হাসান লিখন কুন্দইল গ্রামের শাহালম সরদারের বড় ছেলে। সে বিলচলন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর মা বাদী হয়ে তাড়াশ থানায় মামলা করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ৩০ এপ্রিল বিদ্যালয়ের টিফিন বিরতির সময় একই বিদ্যালয়ের ছাত্র রাকিবুল ওই ছাত্রীকে বিদ্যালয়ের চতুর্থ তলায় নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে। ছাত্রীর চিৎকারে বান্ধবীরা ছুটে এলে অভিযুক্ত পালিয়ে যায়।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান বলেন, স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টার ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com