ঢাকা ০৬:২১ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পাঁচ বছরে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, জ্বালানি সংকট মোকাবেলা ও বিদ্যুতের চাহিদা পূরণে আগামী পাঁচ বছরে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নিয়েছে সরকার। এ জন্য বাড়ির ছাদ, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের অব্যবহৃত জায়গাসহ যেখানে সুযোগ রয়েছে, সেখানে সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপনের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) খুলনার শিরোমণি শিল্প এলাকায় বাংলাদেশ কেবল শিল্প লিমিটেডের (বাকেশি) প্রাঙ্গণে স্থাপিত ১ মেগাওয়াট ক্ষমতার রুফটপ সোলার প্ল্যান্ট উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়াতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। কোনো প্রতিষ্ঠান নিজস্ব চাহিদা মেটানোর পর অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করলে প্রতি ইউনিট ১০ টাকা ৫০ পয়সা হারে মূল্য পরিশোধের নিশ্চয়তা রয়েছে। পাশাপাশি সৌরবিদ্যুৎ স্থাপনে সাধারণ মানুষকে উৎসাহিত করতে ১ শতাংশ সুদে ঋণ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

মাসিক কিস্তিতে ওই ঋণ পরিশোধের সুযোগ থাকবে। সৌরবিদ্যুৎ সরঞ্জাম আমদানিতেও কর ও শুল্ক সুবিধা দেওয়া হচ্ছে।

মাহবুব আনাম বলেন, বাকেশির ১ মেগাওয়াটের সৌরবিদ্যুৎ কেন্দ্রটি প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে স্থাপন করা হয়েছে। এর উৎপাদিত বিদ্যুতের প্রায় ৯০০ কিলোওয়াট কারখানার নিজস্ব চাহিদা পূরণে ব্যবহৃত হচ্ছে।

অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। এতে প্রতিষ্ঠানটির প্রতি মাসে প্রায় ১৫ লাখ টাকা সাশ্রয় হচ্ছে। প্রকল্পটির বিনিয়োগ তিন থেকে চার বছরের মধ্যে উঠে আসবে বলে জানান মন্ত্রী। ভবিষ্যতে কেন্দ্রটির সক্ষমতা ২ মেগাওয়াটে উন্নীত করার সুযোগ রয়েছে।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় সৌরবিদ্যুৎ প্রকল্পের জন্য প্রায় ৩০ হাজার একর জমি সংগ্রহ করা হয়েছে।

পাশাপাশি বায়ুবিদ্যুৎ উৎপাদনের উদ্যোগও চলছে। বিটিসিএল, টেলিটক, সাবমেরিন কেবল ও হাইটেক পার্কসহ ডাক ও টেলিযোগাযোগ বিভাগের আওতাধীন বিভিন্ন প্রতিষ্ঠানে জায়গার প্রাপ্যতা অনুযায়ী সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপন করা হবে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

আপডেট সময় ০৫:৩২:৫৬ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬