ঢাকা ০৬:০৩ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo তেলের দাম না বাড়ালে এলসি খোলার অর্থের ঘাটতি মেটানো কঠিন ছিল Logo দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ শুরুর আগে ধাক্কা খেল অস্ট্রেলিয়া Logo বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তরুণীকে হেনস্তা, সেই অভিনেতা ১৪ দিনের রিমান্ডে Logo ‘মৌচাক’খ্যাত অভিনেত্রী মিঠু মারা গেছেন Logo ‘ফিরে আসার গল্প’-এ সুমাইয়া শিমুর বদলে দীপা খন্দকার Logo শ্রীলঙ্কায় গণকবরের সন্ধান, মিলল ৫৭২ জনের কঙ্কাল Logo স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চীনের বিদায়ি রাষ্ট্রদূতের সাক্ষাৎ, আইন-শৃঙ্খলা রক্ষায় সহযোগিতার অঙ্গীকার Logo কুড়িগ্রামে বাড়ছে নদ-নদীর পানি, ভাঙন তীব্র Logo ইংল্যান্ডের দল থেকে সরে দাঁড়ালেন পালমার Logo সিলেট মহানগরসহ সাত জেলার যুবদলের আংশিক কমিটি ঘোষণা

নোয়াখালীতে মাদরাসাশিক্ষকের বিরুদ্ধে ছাত্রী ধর্ষণের অভিযোগ, শিক্ষক আটক

নোয়াখালী সদর উপজেলায় ৯ বছর বয়সী এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক মাদরাসাশিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষক মাওলানা মোবারক হোসেন ওরফে এমরানকে (৪৫) আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।

গত সোমবার সন্ধ্যায় নোয়াখালী সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নে ঘটনাটি জানাজানি হয়। আটক এমরান উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের গোলাম কিবরিয়ার ছেলে। ভুক্তভোগী শিশুটি একটি মাদরাসার পঞ্চম শ্রেণির ছাত্রী।

পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, গত কয়েক মাস ধরে শিশুটি পড়াশোনায় অমনোযোগী হয়ে পড়লে তার মা-বাবা বিষয়টি নিয়ে বকাঝকা করেন।

সম্প্রতি শিশুটির শারীরিক পরিবর্তন লক্ষ করে পরিবারের লোকজন। পরে সোমবার তাকে সুধারাম থানা এলাকার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। এক পর্যায়ে শিশুটি মাদরাসার শিক্ষক মাওলানা মোবারক হোসেন এমরানের বিরুদ্ধে গত প্রায় পাঁচ-ছয় মাস ধরে বিভিন্ন সময়ে তাকে শারীরিক নির্যাতন করেছে বলে অভিযোগ করে।

বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা অভিযুক্ত মাদরাসা শিক্ষক মোবারক হোসেন এমরানকে আটক করেন।

পরে তাকে গণধোলাই দেওয়া হয়। খবর পেয়ে সুধারাম থানার পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে ওই শিক্ষককে উদ্ধার করে। রাত সোয়া ৯টার দিকে চিকিৎসার জন্য ২৫০ শয্যার নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, মাদরাসাশিক্ষক নিজের বাসায় ওই ছাত্রীকে প্রাইভেট পড়াতেন। পরিবারের অভিযোগ, শিক্ষক ওই ছাত্রীকে ধর্ষণ করেছেন।

ভুক্তভোগী পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

তেলের দাম না বাড়ালে এলসি খোলার অর্থের ঘাটতি মেটানো কঠিন ছিল

নোয়াখালীতে মাদরাসাশিক্ষকের বিরুদ্ধে ছাত্রী ধর্ষণের অভিযোগ, শিক্ষক আটক

আপডেট সময় ১০:২৮:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬