ঢাকা ০৪:৪২ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শেখ হাসিনার আর আপিলের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর Logo সংঘাত-প্রতিশোধ নয়, সহনশীল রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে: রাষ্ট্রপতি Logo মান্দায় টাপেন্ডাডল ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ২ Logo একটি পূর্ণাঙ্গ সড়ক নিরাপত্তা আইন করবে সরকার : সেতুমন্ত্রী Logo সাড়ে ১১ হাজার চিকিৎসক নিয়োগ দেবে সরকার : স্বাস্থ্যমন্ত্রী Logo বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে নতুন আলোচনার দরকার নেই Logo নড়াইলে মাদরাসাছাত্রকে ধর্ষণের মামলায় শিক্ষকের যাবজ্জীবন Logo ‘দেশবাসী তৈরি হও’ স্লোগানে যুবলীগের মিছিলের ভিডিও ভাইরাল Logo প্রাথমিক শিক্ষকদের বদলি কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত Logo গণতন্ত্র বাধাগ্রস্ত হলেই বারবার ফিরিয়ে এনেছে বিএনপি: মাহদী আমিন

শরীরচর্চার পর আরামের পোশাকে ‘রিকভারি টি’ আনল টুরাগ অ্যাক্টিভ

শরীরচর্চা, খেলাধুলা কিংবা অন্যান্য শারীরিক কার্যক্রমের পর সতেজ ও আরামদায়ক পোশাকে বদলে নেওয়ার জন্য নতুন ‘রিকভারি টি’ এনেছে টুরাগ অ্যাক্টিভ। হালকা ও দৈনন্দিন ব্যবহারের উপযোগী এই টি-শার্টের দাম রাখা হয়েছে ৫০০ টাকা। পণ্যটি পাওয়া যাবে বিশেষভাবে তৈরি পুনর্ব্যবহারযোগ্য ক্যানে, যা এর প্যাকেজিংয়েও যোগ করেছে ভিন্নতা।

সক্রিয় জীবনযাপনের খুব পরিচিত একটি অভিজ্ঞতা থেকেই রিকভারি টির ধারণা। দৌড়, শরীরচর্চা বা খেলাধুলার সময় পারফরম্যান্স পোশাক চলাচলে সহায়তা করলেও কার্যক্রম শেষে ঘামে ভিজে যাওয়া স্বাভাবিক। ঠিক সেই পরের মুহূর্তটির কথা মাথায় রেখেই তৈরি হয়েছে রিকভারি টি—যাতে শরীরচর্চা শেষে সতেজ ও আরামদায়ক পোশাকে বদলে নিয়ে দিনের বাকি সময় স্বাচ্ছন্দ্যে কাটানো যায়।

‘Freshness, Canned’ ধারণাকে সামনে রেখে রিকভারি টির সতেজতার অভিজ্ঞতাকে বিশেষভাবে তৈরি একটি ক্যানের মধ্যে নিয়ে এসেছে টুরাগ অ্যাক্টিভ। আকারে কমপ্যাক্ট হওয়ায় এটি জিম ব্যাগ, ব্যাকপ্যাক কিংবা ভ্রমণের সময় সহজেই সঙ্গে রাখা যায়।

দৈনন্দিন আরামের কথা মাথায় রেখে রিকভারি টি তৈরি করা হয়েছে হালকা ও বাতাস চলাচল উপযোগী কাপড়ে। এর রেগুলার ফিট শরীরচর্চা বা খেলাধুলার পর যেমন আরামদায়ক, তেমনি দিনের অন্যান্য সময়েও সহজে পরা যায়। ৫০০ টাকা মূল্য নির্ধারণের মাধ্যমে পণ্যটিকে সহজলভ্য রাখার চেষ্টা করেছে টুরাগ অ্যাক্টিভ। শরীরচর্চার সময় ব্যবহৃত পারফরম্যান্স পোশাকের বিকল্প হিসেবে নয়, বরং অ্যাকটিভ সময়ের পর হালকা ও আরামদায়ক পোশাকে ফিরে আসার একটি সহজ সমাধান হিসেবে রিকভারি টি তৈরি করা হয়েছে।

টুরাগ অ্যাক্টিভের সিইও নাঈম আখতার বলেন, “আমরা মনে করি, সক্রিয় জীবনযাপন শুধু পারফরম্যান্সের মধ্যে সীমাবদ্ধ নয়—পারফরম্যান্সের পরের সময়টাও এর গুরুত্বপূর্ণ অংশ। রিকভারি টি সেই ভাবনা থেকেই তৈরি, যাতে শরীরচর্চা শেষে সতেজ ও আরামদায়ক পোশাকে বদলে নিয়ে স্বাভাবিক দিনের বাকি অংশে ফেরা যায়। একই চিন্তা আমরা প্যাকেজিংয়েও রেখেছি। ক্যানটি শুধু পণ্য রাখার মাধ্যম নয়; টি-শার্ট বের করার পর এতে গাছ লাগানোসহ বিভিন্ন সৃজনশীল কাজে ব্যবহার করা যাবে। রিকভারি টির মাধ্যমে আমরা একটি সহজ ভাবনাই সামনে আনতে চেয়েছি—একটি পণ্যের ব্যবহার শেষ হলেও তার মূল্য যেন শেষ না হয়।”

রিকভারি টি ৫০০ টাকায় টুরাগ অ্যাক্টিভের রিটেইল আউটলেট ও অনুমোদিত বিক্রয় চ্যানেলে পাওয়া যাচ্ছে।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :
জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনার আর আপিলের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

শরীরচর্চার পর আরামের পোশাকে ‘রিকভারি টি’ আনল টুরাগ অ্যাক্টিভ

আপডেট সময় ০৩:২৩:১৯ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬