নড়াইল সদর উপজেলায় মাদরাসাছাত্রকে ধর্ষণের মামলায় মেরাজ আলী (২৪) নামে এক শিক্ষকের যাবজ্জীবন কারাদণ্ড ও ৩ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে নড়াইল জেলা ও দায়রা জজ আদালতের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক শেখ ছামিদুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত মেরাজ আলী চুয়াডাঙ্গার দামুড়হুদা থানার কালিয়া বাকরী এলাকার আমানুল্লাহ হকের ছেলে। ঘটনার সময় তিনি নড়াইলের ওই মাদরাসাটিতে শিক্ষকতা করতেন।
এজাহার সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ১০ ও ১১ জুলাই নড়াইল পৌরসভার রঘুনাথপুর এলাকার জামিয়া রহমানিয়া তাইছিরুল উলুম মাদরাসায় ভূক্তভোগী শিক্ষার্থীকে আসামি তার নিজ কক্ষে ডেকে নিয়ে ধর্ষণ করেন।
বাংলা৭১নিউজ/আরএইচ
























