নওগাঁর মান্দায় ৭০ পিস টাপেন্ডাডল ট্যাবলেট, একটি রামদা ও একটি চাইনিজ কুড়ালসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, গ্রেপ্তার দুজন মাদক কারবারের পাশাপাশি বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।
রবিবার (৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার গণেশপুর ইউনিয়নের কাঞ্চন ও মীরপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন—কাঞ্চন গ্রামের আফজাল হোসেনের ছেলে আরমান আলী (৩১) ও মীরপুর গ্রামের আয়েশ উদ্দিনের ছেলে আইজুল ইসলাম (৪২)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে মান্দা থানার পুলিশের একটি দল কাঞ্চন গ্রামে আরমান আলীর বাড়িতে অভিযান চালায়। এ সময় বাড়ি থেকে ৭০ পিস টাপেন্ডাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
বাংলা৭১নিউজ/আরএইচ






















