আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেনের সরকারি বাহিনী ও দেশটির সশস্ত্র গোষ্ঠী হুতিদের মধ্যে সংঘর্ষে উভয়পক্ষের নিহত হয়েছেন ৬০ জনের বেশি। ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এসব সংঘর্ষ হয়েছে।
শনিবার দেশটির তিনটি পৃথক সামরিক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক ঘণ্টার এই লড়াইয়ে সরকারি বাহিনীর ২৬ সদস্য ও ৩১ হুতি নিহত হয়েছেন।
ইয়েমেনের একটি স্বাস্থ্য সূত্র জানিয়েছে, দেশটির তায়েজ প্রদেশের একটি সড়কে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৬ জনে দাঁড়িয়েছে। এর আগে সরকারপন্থী সূত্রগুলো হামলায় চারজন নিহত হওয়ার কথা জানিয়েছিল।
বাংলা৭১নিউজ/আরএইচ






















