রাজধানীর বনানীতে অবস্থিত মালয়েশিয়ার বিশ্বখ্যাত ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ক্যাম্পাসে সেপ্টেম্বর ২০২৬ সেমিস্টারের নতুন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় হলরুমে দুই পর্বে আয়োজিত এই অনুষ্ঠানে নতুন শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকবৃন্দ অংশ নেন।
জাতীয় সঙ্গীত পরিবেশন ও শিক্ষার্থীদের শপথ গ্রহণের মাধ্যমে শুরু হওয়া এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশ্বের শীর্ষস্থানীয় মালয়েশিয়ার ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ক্যাম্পাসের প্রো-ভিসি প্রফেসর ড. মুহাম্মদ কুশাইরি বিন মুহাম্মদ রাজুদ্দিন এবং ভাইস প্রেসিডেন্ট একাডেমিক প্রফেসর ড. এইচ এম জহিরুল হক।
বক্তারা বলেন, ইউসিএসআই বিশ্বের শীর্ষ ৩০০ এবং এশিয়ার ৮ম সারির বিশ্ববিদ্যালয়। দেশে বসেই বিশ্বমানের।
বাংলা৭১নিউজ/আরএইচ






















