ঢাকা ০৪:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কিশোরগঞ্জে পাউবো প্রকৌশলীর ওপর হামলা, ২৪ ঘণ্টার আলটিমেটাম

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (বাপাউবো) কিশোরগঞ্জ কার্যালয়ে নিজ দপ্তরে অর্পিত দায়িত্ব পালনকালে এক সরকারি প্রকৌশলীর ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। সংগঠনের দোহাই দিয়ে চাঁদা না পেয়ে একদল কর্মচারী জোটবদ্ধভাবে এই প্রাণঘাতী হামলা চালায় বলে জানা গেছে। আক্রান্ত প্রকৌশলী মাহমুদুল ইসলামকে মারাত্মক আহত অবস্থায় উদ্ধার করা হয়।

এ ন্যাক্কারজনক ও সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ডিপ্লোমা প্রকৌশলী সমিতি (বাপাউবো ডিপ্রকৌস)। কেন্দ্রীয় নির্বাহী পরিষদের আহ্বায়ক শেখ এনামুল হক ও সদস্য সচিব মোহাম্মদ মাহমুদুল করিম যৌথ এক প্রেস বিজ্ঞপ্তিতে এই প্রতিবাদ জানান।

সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, মাঠপর্যায়ের একজন দায়িত্বশীল সরকারি কর্মকর্তার ওপর কার্যালয়ে প্রবেশ করে সহকর্মীদের দ্বারা এ ধরনের হিংসাত্মক হামলা অত্যন্ত উদ্বেগজনক। এই হীন কর্মকাণ্ড কেবল চাকুরির শৃঙ্খলা ও বিধানের স্পষ্ট পরিপন্থীই নয়, বরং দেশের প্রচলিত আইনের দৃষ্টিতে গুরুতর ফৌজদারি অপরাধ। এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের ফলে পানি উন্নয়ন বোর্ডসহ সমগ্র দেশের সরকারি উন্নয়নমূলক কাজ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং প্রশাসনের ভাবমূর্তি চরম ক্ষুণ্ণ হচ্ছে।

বাপাউবো ডিপ্রকৌস কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে অবিলম্বে ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে ২ দফা দাবি পেশ করা হয়েছে। দাবিতে বলা হয়-

২৪ ঘণ্টার মধ্যে বরখাস্ত

কিশোরগঞ্জ পানি উন্নয়ন বিভাগের অভিযুক্ত কর্মচারী—উচ্চমান সহকারী শোয়েব আহমেদ, অফিস সহায়ক আবু বকর সিদ্দিক, কার্য-সহকারী জাকির হোসেন ও ইসতিয়াকসহ ঘটনায় জড়িত সকলকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে চাকরি থেকে বরখাস্ত করে কঠোর বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।

আইনি ব্যবস্থা ও দৃষ্টান্তমূলক শাস্তি
অন ডিউটিতে থাকা সরকারি কর্মকর্তার ওপর প্রাণঘাতী হামলার অপরাধে দেশের প্রচলিত ফৌজদারি আইনে মামলা দায়ের করে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

বাপাউবো ডিপ্রকৌসের নেতৃবৃন্দ হামলায় আহত প্রকৌশলী মাহমুদুল ইসলামের দ্রুত সুস্থতা কামনা করেন এবং স্পষ্ট জানিয়ে দেন যে, অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত তাদের প্রতিবাদ ও আন্দোলন অব্যাহত থাকবে।

বাংলা৭১নিউজ/এসএইচবি

Tag :

আপডেট সময় ০৩:৪১:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬