ঢাকা ০৭:২৪ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ভিডিও দেখে অভিযান, অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

রাজধানীর দক্ষিণখান এলাকায় দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ চিহ্নিত চাঁদাবাজ ও কিশোর গ্যাংয়ের সাত সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগ।

শনিবার (৫ সেপ্টেম্বর) উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মির্জা তারেক আহমেদ বেগের নির্দেশনায় দক্ষিণখান থানা এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালনা করে পুলিশ।

অভিযানে তাদের কাছ থেকে ১৬৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ভিডিও ও তথ্য ছড়িয়ে পড়ে। বিষয়টি নজরে আসার পর কিশোর গ্যাং, চাঁদাবাজ ও মাদক কারবারিদের বিরুদ্ধে অভিযান জোরদার করে উত্তরা বিভাগ।

এরই ধারাবাহিকতায় দক্ষিণখান থানা এলাকায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত পাঁচ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়।

এ ছাড়া পৃথক অভিযানে ১৬৩ পিস ইয়াবাসহ কিশোর গ্যাংয়ের দুই চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

ডিসি মির্জা তারেক আহমেদ বেগ জানান, কিশোর গ্যাং, চাঁদাবাজ ও মাদক কারবারিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

আপডেট সময় ০৬:৩৩:২৭ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬