ঢাকা ০৩:২৫ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo নতুন চোটে কত দিন মাঠের বাইরে থাকবেন নেইমার Logo রকেটের নাম কেন ‘দুষ্টু ছেলে’ দিয়েছে ভারত? ডাকনামের পেছনের কাহিনী Logo মঙ্গলবার জাতিসংঘের ৮১তম অধিবেশনের দায়িত্ব নেবেন ড. খলিলুর Logo মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্ব: বাড়িতে ঢুকে যুবদল কর্মীসহ ৪ জনকে কুপিয়ে জখম Logo সাভারে মাদরাসাছাত্রকে বলাৎকার : শিক্ষক-ছাত্রসহ গ্রেপ্তার ৫ Logo মাদক ব্যবসার বিরোধে যুবককে গুলি করে হত্যা Logo সিলেটে হাম উপসর্গে আরো ২ শিশুর মৃত্যু Logo ৩ সন্তানকে হত্যা : দোষী সাব্যস্ত করেও রায় দিতে পারলেন না মার্কিন আদালত Logo মদিনার সব মসজিদে এখন থেকে নারীদের জন্য থাকবে নামাজের স্থান Logo গাজায় ধ্বংসস্তূপ থেকে দুই বছর পর মিলল একই পরিবারের ৫৫ জনের মরদেহ

মঙ্গলবার জাতিসংঘের ৮১তম অধিবেশনের দায়িত্ব নেবেন ড. খলিলুর

জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নিতে চলেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। আগামী ৮ সেপ্টেম্বর তিনি সভাপতি হিসেবে দায়িত্ব নেবেন।

জানা যায়, আগামী ৮ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন আনুষ্ঠানিকভাবে শুরু হবে। আর ২২ সেপ্টেম্বর রাষ্ট্র ও সরকারপ্রধানদের ভাষণের মধ্য দিয়ে শুরু হবে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্ক। ওই অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। জাতিসংঘের ওই অধিবেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

এর আগে গত ২ জুন জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর প্রতিনিধিরা নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত নির্বাচনে গোপন ব্যালটের মাধ্যমে তাকে ইউএনজিএ’র ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত করেন।

নির্বাচনে তিনি সাইপ্রাসের পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ দূত আন্দ্রেয়াস এস কাকোরিসকে আট ভোটের ব্যবধানে পরাজিত করেন।

১৯৮৬ সালে ইউএনজিএ’র ৪১তম অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করেছিলেন বাংলাদেশের সাবেক পররাষ্ট্রসচিব ও রাজনীতিবিদ হুমায়ুন রশিদ চৌধুরী।

চার দশক পর আবারও একজন বাংলাদেশি কূটনীতিক বিশ্বের বৃহত্তম বহুপাক্ষিক ফোরাম জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে যাচ্ছেন।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

নতুন চোটে কত দিন মাঠের বাইরে থাকবেন নেইমার

মঙ্গলবার জাতিসংঘের ৮১তম অধিবেশনের দায়িত্ব নেবেন ড. খলিলুর

আপডেট সময় ০২:৪৭:৪৭ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬