ঢাকা ০৭:০৫ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ব্যক্তিগত কারণ দেখিয়ে ১৭ দিনের মাথায় সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ Logo রিকশা শ্রমিকদের মানবিক জীবন নিশ্চিত না হলে গণতন্ত্র অর্থহীন : সাইফুল হক Logo নেত্রকোনায় দুই পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ৩০ Logo ইউক্রেনজুড়ে মস্কোর হামলায় হতাহতসহ ব্যাপক ক্ষয়ক্ষতি Logo বাংলাদেশে প্রতিটি মানবতাবিরোধী অপরাধের বিচার হবে : আইনমন্ত্রী Logo সিরাজগঞ্জে এমপি আয়নুলের গাড়ি বহরে হামলার মামলায় গ্রেপ্তার ১ Logo পরিবেশবান্ধব ব্লকের ব্যবহার ক্রমান্বয়ে বৃদ্ধি করা হবে : পরিবেশমন্ত্রী Logo যুদ্ধের সময় নতুন আকাশ প্রতিরক্ষা কাঠামো তৈরি করেছে ইরান Logo বিদেশে বসে ৫০ হাজার টাকার চুক্তিতে বাবাকে হত্যা, পুত্রবধূসহ গ্রেপ্তার ৩ Logo রাজনৈতিক বিবেচনায় স্টার্টআপে বিনিয়োগ করবে না সরকার

জগন্নাথের আন্দোলনে যোগ দেবে ইনকিলাব মঞ্চ

তিন দফা দাবি আদায়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চলমান কর্মসূচিতে যোগদানের ঘোষণা দিয়েছে জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র-জনতার অনুপ্রাণিত সাংস্কৃতিক সংগঠন ইনকিলাব মঞ্চ।

বৃহস্পতিবার (১৫ মে) বিকেলে আন্দোলনে যোগ দেবে ইনকিলাব মঞ্চ। দুপুরে এক ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ উসমান হাদী।

তিনি বলেন, আজ বিকেল ৫টায় জগন্নাথের ন্যায্য দাবির পক্ষে একাত্মতা পোষণ করতে আন্দোলনে যোগ দেবে ইনকিলাব মঞ্চ।

আন্দোলনকারীদের তিন দফা দাবি হলো
১. আবাসন ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৭০ শতাংশ শিক্ষার্থীর জন্য আবাসন বৃত্তি ২০২৫-২৬ অর্থবছর থেকে কার্যকর করতে হবে।

২. জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ অর্থবছরের জন্য প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কাটছাট না করেই অনুমোদন করতে হবে।

৩. জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ পরবর্তী একনেক সভায় অনুমোদন করে অগ্রাধিকার প্রকল্পের আওতায় বাস্তবায়ন করতে হবে।

বাংলা৭১নিউজ/এসএইচ

Tag :

ব্যক্তিগত কারণ দেখিয়ে ১৭ দিনের মাথায় সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ

জগন্নাথের আন্দোলনে যোগ দেবে ইনকিলাব মঞ্চ

আপডেট সময় ০৪:১৪:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫