ঢাকা ০৫:৪২ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ‘বংশের নাম থাকলেও সাফল্য ধরে রাখতে লড়াই’, জন্মদিনে ঋষি কাপুরের সেই কথা Logo গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার: তথ্য প্রতিমন্ত্রী Logo কেরালায় ১০ বছর পালিয়ে ছিলেন ধর্ষণ মামলার আসামি, অবশেষে গ্রেপ্তার Logo জনস্বার্থ বিষয়ক প্রকল্পের অর্থায়নে নতুন উৎসের খোঁজে সরকার: অর্থমন্ত্রী Logo বিভিন্ন দেশে পালানো রেকর্ড ৬০ লাখ আফগানী ফিরেছে আফগানিস্তানে Logo এআই ছাড়া মানুষ যেন ‘অদক্ষ বানর’, খোঁচা ইলন মাস্কের Logo দুশ্চিন্তা ও বিষাদ দূর করার দোয়া Logo ফেসবুকের ভেরিফায়েড ব্যাজ এবার মিলবে ফ্রিতে Logo পে স্কেলের গেজেট চূড়ান্ত পর্যায়ে, প্রজ্ঞাপনের পর আছে আরো কয়েক ধাপ Logo সরকারি হাসপাতাল দালালমুক্ত করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

বিরোধীদলের লংমার্চ রাজনৈতিক ও গণতান্ত্রিক অধিকার: রিজভী

বিরোধী দলের লংমার্চ কর্মসূচি পালন রাজনৈতিক ও গণতান্ত্রিক অধিকার বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী আহমেদ। তবে রাজনৈতিক কর্মসূচির নামে পরিকল্পিতভাবে দেশে অচলাবস্থা তৈরি করা থেকে বিরত থাকতে বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

চলমান জ্বালানি সংকট প্রসঙ্গে রিজভী আহমেদ বলেন, বৈশ্বিক পরিস্থিতির কারণে দেশে গ্যাস ও বিদ্যুৎ সংকট তৈরি হয়েছে। এর দায় বর্তমান সরকারের নয়। পাশাপাশি সংকট সমাধানে বিরোধীদলের কোনো সুনির্দিষ্ট প্রস্তাব থাকলে তা তুলে ধরার আহ্বান জানান তিনি।

বিরোধীদলের উদ্দেশে তিনি বলেন, শুধু রাজপথে কর্মসূচি পালন না করে সংকট সমাধানে নিজেদের পরিকল্পনা জনগণের সামনে তুলে ধরতে হবে। সত্য কথা বলতে হবে এবং জনমনে বিভ্রান্তি তৈরি করা থেকে বিরত থাকতে হবে।

তিনি আরও বলেন, সংসদকে কার্যকর করতে বিরোধীদলকে ভূমিকা রাখতে হবে। সরকারের যৌক্তিক সমালোচনার পাশাপাশি যে কোনো জাতীয় সংকটের বিকল্প পরিকল্পনাও সংসদে তুলে ধরতে হবে।

গ্যাস-বিদ্যুতের সমস্যা সমাধানে পরিকল্পনা না দিয়ে অতীতের পুনরাবৃত্তি না করে দায়িত্বশীল রাজনৈতিক ভূমিকা পালনের আহ্বান জানান বিএনপির এই নেতা।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

‘বংশের নাম থাকলেও সাফল্য ধরে রাখতে লড়াই’, জন্মদিনে ঋষি কাপুরের সেই কথা

বিরোধীদলের লংমার্চ রাজনৈতিক ও গণতান্ত্রিক অধিকার: রিজভী

আপডেট সময় ০৪:০৫:২১ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬