ঢাকা ০২:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা Logo ‘সর্বকালের সেরা বিতর্কের অবসান’—ইনস্টাগ্রামে কেন এমন পোস্ট মেসির? Logo মানবতাবিরোধী অপরাধ : কাদেরসহ ৭ আসামির রায় আগামী সপ্তাহে Logo ইরানের সরকার উৎখাতে কাজ করছে ইসরায়েল: নেতানিয়াহু Logo জামানত ছাড়াই তরুণদের ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ ও অনুদান দেবে বাংলাদেশ ব্যাংক Logo দেশীয় প্রসাধনীর বাজার এক বিলিয়ন ডলারের বেশি : পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ইউনূস সরকারের সব উপদেষ্টার দুর্নীতির তদন্ত এখন জনতার দাবি Logo মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ Logo সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সবাইকে বাংলাদেশি ভাবার আহ্বান প্রধানমন্ত্রীর Logo সংসদে আরো ১০ স্থায়ী কমিটি গঠন, দায়িত্ব পেলেন যারা

মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান টেলিফোনে মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন।

উভয় নেতা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, বিশেষ করে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এবং চলমান কূটনৈতিক প্রচেষ্টা নিয়ে মতামত বিনিময় করেন। এছাড়া দুই দেশের দ্বি-পাক্ষিক সহযোগিতা জোরদার করার উপায় নিয়েও তাদের মধ্যে কথা হয়।

এর আগে বুধবার হোয়াইট হাউসের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং আরব আমিরাতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শেখ তাহনুন বিন জায়েদ আল নাহিয়ানের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে আঞ্চলিক সংকট এবং ইরান ইস্যুতে পরবর্তী পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

ওয়াশিংটন ইরানের বিরুদ্ধে নতুন করে অর্থনৈতিক চাপ সৃষ্টির উদ্যোগ নিয়েছে। রোববার লারাক দ্বীপে মার্কিন হামলার পর সংঘাত বৃদ্ধি পায়, যার জবাবে সংযুক্ত আরব আমিরাতসহ ওই অঞ্চলে থাকা মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালায় তেহরান।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা

মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ

আপডেট সময় ০১:২৯:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬