ঢাকা ০১:১২ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সরাসরি সম্প্রচারকালে ইউক্রেনের টিভি চ্যানেলে রুশ ড্রোন হামলা, নিহত বেড়ে ৫ Logo ফ্যাসিবাদের আমলে নারী-শিশুরা বেশি নির্যাতনের শিকার হয়েছে: রিজভী Logo নেত্রকোনায় ছেলের দায়ের কোপে প্রাণ হারালেন বাবা, আটক ছেলে Logo হামজার লড়াকু পারফরম্যান্সে জয়ে ফিরল শেফিল্ড Logo দেশের অগ্রগতি নারীদের ছাড়া অসম্পূর্ণ : রিজভী Logo ডেঙ্গুর প্রকোপ চলতি মাসের শেষ থেকে বাড়তে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী Logo রিট খারিজ, ছবি ছাড়া করা যাবে না জাতীয় পরিচয়পত্র Logo ক্যান্সার আক্রান্ত ফুটবলারের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াল ক্লাব Logo বৃহস্পতিবার ৮ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর ৯ এলাকায় Logo প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

স্কাউটিং নেতৃত্ব ও দেশসেবার মানসিকতা তৈরি করে: শিক্ষামন্ত্রী

স্কাউটিংয়ের মাধ্যমে জনসেবার মনোভাব, নেতৃত্বের গুণাবলি ও দেশের জন্য আত্মত্যাগের মানসিকতা তৈরি হয় বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

বুধবার (২ সেপ্টেম্বর) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ২০২৫ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া মেধাবী স্কাউট ও রোভার স্কাউটদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, স্কাউটিং থেকে জনসেবা, নেতৃত্ব, মানুষের প্রতি ভালোবাসা এবং দেশের জন্য আত্মত্যাগের শিক্ষা পাওয়া যায়। আজ যারা স্কাউট করছে, ভবিষ্যতে তাদের অনেকেই নেতৃত্বের আসনে বসবে।

তিনি বলেন, সরকার মাদকমুক্ত ও নৈতিক গুণসম্পন্ন জাতি গঠনে কাজ করছে। এ লক্ষ্য বাস্তবায়নে শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

শিক্ষার উন্নয়নে স্কুল ড্রেস বিতরণ এবং সারাদেশের প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

শিক্ষার্থীদের প্রতিভা বিকাশ ও দক্ষতা উন্নয়নে কারিকুলামে খেলাধুলা ও কারিগরি শিক্ষা অন্তর্ভুক্ত করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, স্কাউটিংয়ের উন্নয়নেও একটি পৃথক স্কিম গ্রহণ করা হয়েছে।

মন্ত্রী বলেন, দেশের প্রধান সম্পদ মেধাবী তরুণ সমাজ। আগামীর বাংলাদেশ গড়তে তরুণ ও মেধাবীদের যথাযথ গুরুত্ব দিতে হবে।

দেশের জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে পারলে বাংলাদেশ ভবিষ্যতে বিশ্বে নেতৃত্ব দিতে পারবে। এ কারণে নতুন প্রজন্মের দিকে সরকার তাকিয়ে আছে।

বাংলাদেশ স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহ্দী আমিন, বাংলাদেশ স্কাউটসের সভাপতি ও মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক এবং কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়া উপস্থিত ছিলেন। বাংলাদেশ স্কাউটসের উপপ্রধান জাতীয় কমিশনার মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন।

অনুষ্ঠানে ২০২৫ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৫৮০ জন মেধাবী স্কাউট ও রোভার স্কাউটকে সংবর্ধনা দেওয়া হয়।

তাদের প্রত্যেককে অভিনন্দনপত্র, মেডেল ও ২ হাজার টাকা করে নগদ অর্থ দেওয়া হয়।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

সরাসরি সম্প্রচারকালে ইউক্রেনের টিভি চ্যানেলে রুশ ড্রোন হামলা, নিহত বেড়ে ৫

স্কাউটিং নেতৃত্ব ও দেশসেবার মানসিকতা তৈরি করে: শিক্ষামন্ত্রী

আপডেট সময় ০৪:১০:১৯ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬