ঢাকা ০৩:২২ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় ইরানে নিহত ১১ Logo টিভি চ্যানেলের প্রধান নির্বাহী ও জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে জামায়াত আমিরের বৈঠক Logo ম্যানসিটি ছেড়ে পর্তুগালে গেলেন আর্জেন্টাইন অ্যাটাকিং মিডফিল্ডার Logo মেসির পর আরেক আর্জেন্টাইনের অবসর-ভাবনা Logo মাদকাসক্তি ও নৈতিক অবক্ষয় রোধে প্রাথমিক স্তর থেকেই উদ্যোগ নিতে হবে: শিক্ষামন্ত্রী Logo আন্দোলনে শিক্ষক-কৃষকদের ওপর করা মামলা প্রত্যাহার করছেন বিজয় Logo বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আলোচনা চলমান : দীনেশ ত্রিবেদী Logo ‘আত্মসমর্পণকারীদের স্বাভাবিক জীবনে ফেরাতে সহযোগিতা করবে র‌্যাব’ Logo কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে আইন প্রণয়নে কাজ করছে সরকার : আইনমন্ত্রী Logo সাহেদ-আজাদসহ ৬ জনের বিরুদ্ধে সাক্ষ্য হয়নি

বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আলোচনা চলমান : দীনেশ ত্রিবেদী

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলমান বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। দুই দেশের জনগণের স্বার্থে এই সফর হবে বলে প্রত্যাশা তার।

আজ বুধবার জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এবং ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে সাক্ষাৎ শেষে এ কথা বলেন তিনি।

সাক্ষাতে বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা করেন তারা। দুই দেশের অভিজ্ঞতা বিনিময় করে, কিভাবে সংসদীয় ব্যবস্থা আরো শক্তিশালী করা যায়–সে বিষয়েও আলোচনা করা হয়।

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে আবারও আলোচনা শুরু হয়েছে—এই আলোচনার অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে দীনেশ ত্রিবেদী বলেন, আলোচনা সব সময় চলমান বিষয়।

গণতন্ত্রে আলোচনার কোনো শেষ নেই। যদি আলোচনা শেষ হয়ে যায় তাহলে ওটা গণতন্ত্র না। গণতন্ত্রে আলোচনা হলো বহমান নদীর মতো। দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক আরো জোরদার করতে সব আলোচনাই চলমান থাকবে।

দুই দেশের মধ্যে পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপও তৈরির আহ্বান জানান দীনেশ ত্রিবেদী। স্পিকার এবং ডেপুটি স্পিকারকে ভারত সফরের আমন্ত্রণ জানানো হয়েছে।

ভারতের হাইকমিশনার বলেন, দুই দেশের সংসদ কিভাবে একে অপরের সঙ্গে কাজ করতে পারে, সেটি নিয়ে আলোচনা হয়েছে। দুই দেশের জনগণের মধ্যকার সম্পর্ক আরো কিভাবে উন্নত করা যায়, সেটা নিয়ে আলোচনা করা হয়েছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় ইরানে নিহত ১১

বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আলোচনা চলমান : দীনেশ ত্রিবেদী

আপডেট সময় ০২:৩৩:২৯ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬