ঢাকা ০৮:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ঢাকার বাতাস আজ ‘খুবই অস্বাস্থ্যকর’, শীর্ষে লাহোর Logo হিমেল বাতাসে বাড়ছে শীতের অনুভূতি, পঞ্চগড়ে তাপমাত্রা ১৩.৬ ডিগ্রি Logo দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৪.৩৫ বিলিয়ন ডলার Logo পল্লবী-মিরপুরে অপরাধে জড়িত চার গ্রুপ, ভাড়ায় মেলে অস্ত্র Logo সীমান্ত ঘিরে প্রস্তুতি, নাশকতা রুখতে বহুমুখী নিরাপত্তা Logo গাজীপুরে সংঘর্ষ, পুলিশ বক্সে আগুন, ৭০ কারখানায় ছুটি Logo দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবেই শেখ হাসিনার প্রত্যর্পণ চায় সরকার Logo পোশাকশ্রমিকদের নূন্যতম মজুরি ১৭ হাজার টাকা Logo পশ্চিমবঙ্গে বাংলা‌দে‌শের ভিসা আবেদন কেন্দ্র পরিচালনার দায়িত্বে এসজিজিএস Logo খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করলেন আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী

সীমান্ত ঘিরে প্রস্তুতি, নাশকতা রুখতে বহুমুখী নিরাপত্তা

আগামী ডিসেম্বরে ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়ে দেশের অভ্যন্তরীণ ও সীমান্ত নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের গতকাল মঙ্গলবার এক প্রতিবেদনে বলা হয়েছে, ১৬ ডিসেম্বর দেশে ফিরতে শেখ হাসিনা সরকারের কাছে বাংলাদেশের বিমান চেয়েছেন বলে জানিয়েছেন তার মুখপাত্র। এমন দাবিতে প্রত্যাখ্যান করেছের সরকারের একাধিক মন্ত্রী ও উপদেষ্টা। তবুও ডিসেম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বা তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কোনো ধরনের অপতত্পরতা বা বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে—সে জন্য বহুমুখী নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

যশোরের বেনাপোল চেকপোস্ট ও আশপাশের সীমান্তে অতিরিক্ত বিজিবি মোতায়েন করে বৈধ পাসপোর্টধারী যাত্রীদের তথ্যও নিবিড়ভাবে যাচাই করা হচ্ছে। সীমান্তের ঝুঁকিপূর্ণ পয়েন্টগুলোতে সিসিটিভি ক্যামেরা, ড্রোন, অ্যান্টি-ড্রোন সিস্টেম ও সার্চলাইট বসানো হয়েছে। পাশাপাশি সীমান্তবর্তী গ্রামগুলোতে মাইকিং করে এবং স্থানীয় জনপ্রতিনিধি ও চৌকিদার-দফাদারদের সম্পৃক্ত করে রাতের বেলায় পাহারা জোরদার করা হয়েছে। যাতে কোন সীমান্ত এলাকা দিয়ে কেউ কোনো ধরনের অনুপ্রবেশের ঘটনা না ঘটতে পারে।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। ২০২৫ সালের ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বিদেশি কূটনীতিকদের ব্রিফিং শেষে সাংবাদিকদের জানান, শেখ হাসিনা কোনো সাধারণ বাণিজ্যিক যাত্রী নন। আইনি প্রক্রিয়ায় প্রত্যর্পণ ছাড়া বা কঠোর নজরদারি ও হাতকড়া পরানো ছাড়া তাকে দেশে ফিরতে দেওয়া হবে না। আরেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, বাংলাদেশের কোনো দূতাবাসে যদি শেখ হাসিনা যান তাহলে সেখানেই তাকে গ্রেফতার করা হবে।

ডিসেম্বরকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা, ঝটিকা মিছিল ও অস্থিতিশীলতা ঠেকাতে রাজধানীসহ সারা দেশে বহুমুখী নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, ফরিদপুর, গোপালগঞ্জ, চট্টগ্রাম ও কক্সবাজারে ১০১ প্লাটুন এবং গোপালগঞ্জে আলাদাভাবে ২ ব্যাটালিয়ন মোতায়েন করা হয়েছে। সদর দপ্তরের মনিটরিং সেল থেকে ড্রোন ও বডি-ওর্ন ক্যামেরার লাইভ ফুটেজ পর্যবেক্ষণ করা হচ্ছে।

আইজিপি আলী হোসেন ফকির পুলিশ সদস্যদের কার্যক্রম সার্বক্ষণিক মনিটরিং করছেন। এছাড়া গোয়েন্দা নজরদারি ও নাশকতাবিরোধী বিশেষ অভিযান চলমান রয়েছে। স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) গোপালগঞ্জ, ফরিদপুর, মাদারীপুরসহ স্পর্শকাতর জেলায় কাজ করছে। পুলিশ ও বিজিবির সঙ্গে সমন্বয় করে যৌথ টহল পরিচালনা এবং গুজব ও সহিংসতা প্রতিরোধে কাজ করছে। গোপালগঞ্জসহ অস্থিরতাপ্রবণ এলাকাগুলোর নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে আইন শৃঙ্খলা বাহিনী।

তবে এসআরবি-৪ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান জানিয়েছেন, ডিসেম্বর ও জানুয়ারিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা গুজব ছড়ানো হলেও জনগণের আতঙ্কিত হওয়ার কারণ নেই। যৌথ বাহিনী সার্বক্ষণিক মাঠে রয়েছে।

এদিকে ভারতে অবস্থানরত মামলার আসামি ও রাজনৈতিক নেতাকর্মীরা যেন অবৈধভাবে সীমান্ত পেরিয়ে দেশে ঢুকতে না পারে, সেজন্য ভারত-বাংলাদেশ সীমান্তে নজিরবিহীন নজরদারি বাড়ানো হয়েছে। বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী আখাউড়া, কুমিল্লা ও ফেনীর বিলোনিয়া সীমান্ত পরিদর্শন করে কোনো বিতর্কিত বা অভিযুক্ত ব্যক্তি যেন দেশে প্রবেশ করতে না পারে, সেজন্য সর্বোচ্চ সতর্কতার নির্দেশ দিয়েছেন। রংপুর বিভাগের উত্তর-পশ্চিম রিজিয়নের আওতাধীন পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী, লালমনিরহাট ও কুড়িগ্রামের প্রায় ১ হাজার ৬৬৯ কিলোমিটার সীমান্তজুড়ে টহল জোরদার করা হয়েছে। একইভাবে ফেনীর বিলোনিয়া ও ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তে তিন স্তরের টহল বসানো হয়েছে। এর বাইরে ৯ জেলায় ৫৩ প্লাটুন আনসার ব্যটেলিয়ন মোতায়েন করা হয়েছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

ঢাকার বাতাস আজ ‘খুবই অস্বাস্থ্যকর’, শীর্ষে লাহোর

সীমান্ত ঘিরে প্রস্তুতি, নাশকতা রুখতে বহুমুখী নিরাপত্তা

আপডেট সময় ০৮:১৫:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬