ঢাকা ০১:২৬ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo চেকের মামলায় পাওনা শোধ ও সমঝোতা হলে কারাদণ্ড নয়: হাইকোর্ট Logo স্বামী-স্ত্রীর কর্মস্থল কাছাকাছি রাখার চেষ্টা করা হচ্ছে: সমাজকল্যাণমন্ত্রী Logo ‘বিয়ের জন্য প্রস্তুত ছিলাম না’, ব্র্যাড পিটের সঙ্গে বিচ্ছেদ নিয়ে প্যালট্রো Logo সরাসরি সম্প্রচারকালে ইউক্রেনের টিভি চ্যানেলে রুশ ড্রোন হামলা, নিহত বেড়ে ৫ Logo ফ্যাসিবাদের আমলে নারী-শিশুরা বেশি নির্যাতনের শিকার হয়েছে: রিজভী Logo নেত্রকোনায় ছেলের দায়ের কোপে প্রাণ হারালেন বাবা, আটক ছেলে Logo হামজার লড়াকু পারফরম্যান্সে জয়ে ফিরল শেফিল্ড Logo দেশের অগ্রগতি নারীদের ছাড়া অসম্পূর্ণ : রিজভী Logo ডেঙ্গুর প্রকোপ চলতি মাসের শেষ থেকে বাড়তে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী Logo রিট খারিজ, ছবি ছাড়া করা যাবে না জাতীয় পরিচয়পত্র

বিরোধের জেরে রাতের আঁধারে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় আবদুল মান্নান (৬২) নামের এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত সাড়ে নয়টার দিকে উপজেলার বেতাগী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পশ্চিম বেতাগী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আবদুল মান্নান ওই গ্রামের হাফেজ বজলুর রহমান বাড়ির নূর আহমেদের ছেলে।

এ বিষয়ে পুলিশের রাউজান-রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, লাশ ময়নাতদন্ত শেষে পরিবারকে হস্তান্তর করা হবে।

অভিযুক্ত মোজাম্মেল হককে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান এএসপি।

স্থানীয় বাসিন্দা ও নিহত ব্যক্তির স্বজনরা জানান, দীর্ঘ ৯ মাস আগে একটি বিয়ের অনুষ্ঠানে আবদুল মান্নান ও তার প্রতিবেশী মোজাম্মেল হকের ঝগড়া হয়। এরপর থেকে দুজনের বিরোধ চলে আসছিল। গতকাল সন্ধ্যায় স্থানীয় বাজারে বিষয়টি নিয়ে মান্নান ও মোজাম্মেল হকের আবারও ঝগড়া হয়। একপর্যায়ে সেটি হাতাহাতিতে রূপ নেয়। স্থানীয় বাসিন্দারা এ সময় দুজনকে শান্ত করেন। এ ঘটনার পর স্থানীয় মসজিদে এশার নামাজ শেষে রাত সাড়ে নয়টার দিকে বাড়িতে ফিরছিলেন আবদুল মান্নান। এ সময় তার ঘাড়সহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয়।

পরে তার চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে মান্নান জানান, রাতের আঁধারে ওত পেতে থাকা মোজাম্মেল হক তাকে কুপিয়ে আহত করে পালিয়েছেন।

এমতাবস্থায় স্থানীয় বাসিন্দারা মান্নানকে উদ্ধার করে প্রথমে রাউজানের পাহাড়তলীর একটি স্থানীয় হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক মৃত ঘোষণা করেন তাকে।

এদিকে এই ঘটনায় অভিযুক্ত মোজাম্মেল হকের বক্তব্য জানা সম্ভব হয়নি। তিনি পলাতক।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

চেকের মামলায় পাওনা শোধ ও সমঝোতা হলে কারাদণ্ড নয়: হাইকোর্ট

বিরোধের জেরে রাতের আঁধারে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

আপডেট সময় ১২:৩৫:০২ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬