ঢাকা ১২:৫৬ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo নেত্রকোনায় ছেলের দায়ের কোপে প্রাণ হারালেন বাবা, আটক ছেলে Logo হামজার লড়াকু পারফরম্যান্সে জয়ে ফিরল শেফিল্ড Logo দেশের অগ্রগতি নারীদের ছাড়া অসম্পূর্ণ : রিজভী Logo ডেঙ্গুর প্রকোপ চলতি মাসের শেষ থেকে বাড়তে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী Logo রিট খারিজ, ছবি ছাড়া করা যাবে না জাতীয় পরিচয়পত্র Logo ক্যান্সার আক্রান্ত ফুটবলারের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াল ক্লাব Logo বৃহস্পতিবার ৮ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর ৯ এলাকায় Logo প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ Logo ফেসুবক ট্রেন্ডে আশির দশকের লুক, গা ভাসালেন তারকারাও Logo নাসিরুদ্দিন পাটোয়ারীর নোংরা ভাষার জবাব নোংরা ভাষায় দেওয়া আমার ঠিক হয়নি: রাশেদ খাঁন

সরকারি করতে ঠাকুরগাঁওয়ের ২ কলেজে নিয়োগ-পদোন্নতিতে নিষেধাজ্ঞা

সরকারি করার প্রক্রিয়ার অংশ হিসেবে ঠাকুরগাঁওয়ের ভূল্লী ও রুহিয়া ডিগ্রি কলেজে বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

নিষেধাজ্ঞার আওতায় রয়েছে— শিক্ষক-কর্মচারী নিয়োগ ও পদোন্নতি, স্থাবর-অস্থাবর সম্পত্তি হস্তান্তর এবং প্রাতিষ্ঠানিক দৈনন্দিন কাজের খরচ ছাড়া নগদ ও ব্যাংকে থাকা অর্থ ব্যয়।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) মাউশির কলেজ-২ শাখার সহকারী পরিচালক ফজলুল হক মনিরের স্বাক্ষর করা পৃথক দুটি চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। এর একটি ভূল্লী ডিগ্রি কলেজ এবং অন্যটি রুহিয়া ডিগ্রি কলেজের জন্য জারি করা হয়।

চিঠিতে বলা হয়, সরকারি করার লক্ষ্যে ঠাকুরগাঁও জেলার ভূল্লী উপজেলায় অবস্থিত ভূল্লী ডিগ্রি কলেজের নিয়োগ, পদোন্নতি, স্থাবর-অস্থাবর সম্পত্তি হস্তান্তর এবং প্রাতিষ্ঠানিক দৈনন্দিন কাজের খরচ ছাড়া নগদ ও ব্যাংকে থাকা অর্থ ব্যয়ের ওপর ২৩ আগস্ট থেকে নিষেধাজ্ঞা কার্যকর হবে।

একইভাবে, সরকারি করার লক্ষ্যে ঠাকুরগাঁও জেলার রুহিয়া উপজেলায় অবস্থিত রুহিয়া ডিগ্রি কলেজের নিয়োগ, পদোন্নতি, স্থাবর-অস্থাবর সম্পত্তি হস্তান্তর এবং প্রাতিষ্ঠানিক দৈনন্দিন কাজের খরচ ছাড়া নগদ ও ব্যাংকে থাকা অর্থ ব্যয়ের ওপরও ২৩ আগস্ট থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়।

পৃথক দুটি চিঠিতেই সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষকে পরিদর্শনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিতে বলা হয়।

ভূল্লী ডিগ্রি কলেজের বিষয়ে দেওয়া চিঠিতে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ২৩ আগস্ট ২০২৬ তারিখের একটি স্মারকের উল্লেখ রয়েছে। একই তারিখের আরেকটি মন্ত্রণালয়ের স্মারকের সূত্র ধরে রুহিয়া ডিগ্রি কলেজের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

মাউশি জানায়, কলেজ দুটির পরবর্তী কার্যক্রমের অংশ হিসেবে পরিদর্শনের প্রস্তুতি নিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানদের নির্দেশ দেওয়া হয়েছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

নেত্রকোনায় ছেলের দায়ের কোপে প্রাণ হারালেন বাবা, আটক ছেলে

সরকারি করতে ঠাকুরগাঁওয়ের ২ কলেজে নিয়োগ-পদোন্নতিতে নিষেধাজ্ঞা

আপডেট সময় ১১:৩৪:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬