ঢাকা ০১:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বগুড়ায় চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ Logo হিলি বন্দরে টানা তৃতীয় দিন আমদানি-রপ্তানি বন্ধ, বুধবার বৈঠক Logo যুবককে পায়ের রগ কেটে হত্যার অভিযোগ, দোষীদের গ্রেপ্তার দাবিতে সড়ক অবরোধ Logo অনেক কষ্টে ঘরটুকু দিছিলাম, নদী তা নিয়ে গেল Logo ট্রাকচালক হোসেন হত্যা: শেখ হাসিনাসহ ৩৪ জনের চার্জগঠন শুনানি ২৪ সেপ্টেম্বর Logo ফরিদপুরে ৪ লক্ষ টাকার স্কাফ সিরাপসহ গ্রেপ্তার ২ Logo কাউন্টি ক্রিকেটের আদলে হবে ‘বাংলাদেশ ফার্স্ট’ টুর্নামেন্ট Logo একাদশে ভর্তির আবেদন শুরু কাল, ক্লাস ২৩ সেপ্টেম্বর Logo মার্কিন নিষেধাজ্ঞার মধ্যেই ইরানের সঙ্গে বাণিজ্য বাড়ানোর ঘোষণা মোদির Logo নেপাল-তিব্বতে বন্যায় মৃতের সংখ্যা ছাড়াল ১ হাজার

অনেক কষ্টে ঘরটুকু দিছিলাম, নদী তা নিয়ে গেল

নদীভাঙনে কার্যকর ব্যবস্থার দাবিতে মঙ্গলবার নড়াইলের লোহাগড়ার কোটাকোল ইউনিয়নের বড়দিয়া বাজারসংলগ্ন খেয়াঘাটে মধুমতী নদীর তীরে মানববন্ধন করে এলাকাবাসী। ছবি: কালের কণ্ঠ

অনেক কষ্ট করে ঘরটুক দিছিলাম। নদী তা নিয়ে গেল।

এহন আমার থাহারও কোনো জায়গা নেই। বাড়ির জমি সব চলে গেছে। অল্প এট্টু আছে, ওইটুকও থাকবে নানে। পানি টান দিলি সব চলে যাবেনে।

নদীভাঙন রোধে কার্যকর ব্যবস্থার দাবিতে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে নড়াইলের লোহাগড়ার কোটাকোল ইউনিয়নের বড়দিয়া বাজারসংলগ্ন খেয়াঘাটে মধুমতী নদীর তীরে মানববন্ধনে অংশ নেন নিহাত বেগম। ব্যানার হাতে দাঁড়িয়ে কান্নাজড়িত কণ্ঠে কথাগুলো বলেন ষাটোর্ধ এই নারী।

শুধু নিহাত বেগমের বসতভিটা নয়, একরাতেই তার মতো অন্তত ১০টি পরিবারের বসতভিটা নদীগর্ভে চলে গেছে, হারিয়ে গেছে ব্যবসাপ্রতিষ্ঠানও। নদীভাঙন রোধে কার্যকর ব্যবস্থার দাবিতে তাই মানববন্ধনের আয়োজন করে ভুক্তভোগীসহ এলাকাবাসী।

ঘণ্টাব্যাপী কর্মসূচিতে বক্তব্য দেন কোটাকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান আল মামুদ,খাশিয়াল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বি এম বরকত উল্লাহ, মোল্যা শাহাদাত হোসেন, জাহিদুর রহমান, সিরাজুল ইসলাম সিরাজ, সুলতানা বেগম, রাবেয়া আক্তার, সবুজ খান, জাহিদুর রহমান কিসমত, মামুন খান প্রমুখ।

ইউপি চেয়ারম্যান বি এম বরকত উল্লাহ বলেন, দীর্ঘদিন ধরে মধুমতি ও নবগঙ্গা নদীর সংযোগস্থলে ভাঙন সৃষ্টির ফলে বড়দিয়া মৌজাট অনেককাংশে বিলুপ্ত হয়ে গেছে। বাজারের অধিকাংশ দোকানঘর ভেঙে গেছে। আজ নতুন করে ভাঙন দেখা দেওয়ায় বড়দিয়া বাজার হুমকির মুখে পড়েছে।

তিনি বলেন, এখন পানি বাড়ছে।

দুই দিন পর পানি টান দেবে। তখন ভাঙন আরো বেড়ে যাবে। সেটি রোধ করতে হলে অবিলম্বে এখানে জিও ব্যাগ ফেলতে হবে। বড়দিয়া খেয়াঘাট থেকে ফেরিঘাট পর্যন্ত দ্রুত জিও ব্যাগ ফেলে নদীপারের বাসিন্দা ও দোকানঘর বাঁচাতে সংশ্লিষ্টদের সুদৃষ্টি কামনা করছি।

কোটাকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাচান আল মামুদ বলেন,ব্রিটিশ আমলের বড়দিয়া বাজার খাশিয়াল ও কোটাকোল ইউনিয়নের মানুষের ব্যবসা-বাণিজ্যের একটি কেন্দ্র। বাজারটি এখন নদীভাঙনের কারণে ছোট হয়ে যাচ্ছে। আমরা দুই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নদীভাঙনের বিষয়ে সংসদ সদস্যসহ সংশ্লিষ্ট দপ্তরে জানিয়েছি। আশা করি ভাঙন রোধে সরকার দ্রুত পদক্ষেপ নেবে।

বক্তারা নদীভাঙন রোধে দ্রুত কার্যকর ব্যবস্থার পাশাপাশি ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবি জানান।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

বগুড়ায় চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

অনেক কষ্টে ঘরটুকু দিছিলাম, নদী তা নিয়ে গেল

আপডেট সময় ০১:০৮:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬