ঢাকা ১০:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জামালপুরে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ১০ 

জামালপুরে রাজিব বাসের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।

সোমবার (৩১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর উপজেলার লাহিড়ী কান্দা এলাকায় এ ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম ঠিকানা পাওয়া যায়নি।

স্থানীয় সূত্র জানা গেছে, সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে জামালপুর-ময়মনসিংহ মহাসড়কের লাহিড়ী কান্দা এলাকায় জামালপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী রাজিব পরিবহনের বাসটি একটি অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয় এবং বাসটি উল্টে গিয়ে অটোরিকশার উপরে পড়ে। এ ঘটনার পর স্থানীয়রা চার জনের মরদেহ উদ্ধার করে এবং আহতদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠায়।

এ ঘটনায় রাজিব পরিবহনের শাস্তির দাবিতে বিক্ষুব্ধ এলাকাবাসী দুর্ঘটনার পর থেকেই জামালপুর-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। সড়ক অবরোধের ফলে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।  

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুস সাকিব জানান, দুর্ঘটনায় একাধিক নিহত ও আরো অনেকেই আহত রয়েছেন। খবর পাওয়ার সাথে সাথে তারা ঘটনাস্থলে পৌঁছে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। সড়ক থেকে উল্টে পড়ে থাকা বাসটি সরানোর কাজ চলছে।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :

আপডেট সময় ১১:০১:২৯ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬