ঢাকা ০৬:২১ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে রিকশাচালককে গলা কেটে হত্যা

রংপুরের গঙ্গাচড়ায় মোখলেছুর রহমান (৫৫) নামের এক বৃদ্ধকে গলা কেটে হত্যা করে রিকশা নিয়ে গেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৮ আগস্ট) দিবাগত রাতে উপজেলার গজঘণ্টা ইউনিয়নের শান্তিপাড়া-কাউয়াফান্দা এলাকার একটি বটগাছের নিচ থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মৃত মোখলেছুর রহমান গঙ্গাচড়া উপজেলার নবনীদাস পাড়ার মৃত হামিদুর রহমানের ছেলে। তিনি ব্যাটারিচালিত রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত পৌনে ১২টার দিকে গজঘণ্টা ইউনিয়নের শান্তিপাড়া-কাউয়াফান্দা এলাকার একটি বটগাছের নিচে একজনের মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। রাতের অন্ধকারে মরদেহটি পড়ে থাকতে দেখে তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পরে তারা বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে গঙ্গাচড়া থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানায়, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ ও হত্যার ধরণ সম্পর্কে জানা যাবে।

গঙ্গাচড়া মডেল থানার ওসি আব্দুস সবুর বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার বিকেলে রিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন মোখলেছুর রহমান। পরে রাতের কোনো একসময় দুর্বৃত্তরা তাকে হত্যা করে রিকশাটি নিয়ে যায়।

ওসি বলেন, হত্যার কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

রংপুরে রিকশাচালককে গলা কেটে হত্যা

আপডেট সময় ০৫:৩৫:২৫ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬