ঢাকা ০১:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo মানুষের জীবনে স্পর্শের প্রয়োজনীয়তা কতটুকু? Logo হালাল রিজিক বৃদ্ধির দোয়া Logo কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখবে পেস্তা বাদাম Logo ইনফান্তিনোর বিরুদ্ধে কেন ফৌজদারি অভিযোগ দায়ের করছে উয়েফা Logo সার্জনের পাশে এআই, জটিল মস্তিষ্কের অস্ত্রোপচারে নতুন সাফল্য Logo সংকট কাটাতে আমাদের ধৈর্য ধারণ করতে হবে: চিফ হুইপ Logo চ্যাম্পিয়ন্স লিগের রোমাঞ্চকর ড্র: লিগ পর্বেই মুখোমুখি ইউরোপের মহারথীরা Logo গোপালগঞ্জে মাইক্রোবাস-মোটরসাইকেল-বাসের ত্রিমুখী সংঘর্ষ, আহত ৪০ Logo বাংলাদেশ-চীন কারিগরি শিক্ষা সহযোগিতা নতুন অধ্যায়ের সূচনা: মাহদী আমিন Logo আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ ট্রাম্পের

গোপালগঞ্জে মাইক্রোবাস-মোটরসাইকেল-বাসের ত্রিমুখী সংঘর্ষ, আহত ৪০

গোপালগঞ্জে মাইক্রোবাস, মোটরসাইকেল ও যাত্রীবাহী বাসের ত্রিমুখী সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হয়েছেন। শুক্রবার (২৮ আগস্ট) রাতে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার ডুমদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

মারাত্মক আহত ১১ জনকে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ঢাকা-খুলনা মহাসড়ক দিয়ে প্রায় ৩০ মিনিট যান চলাচল বন্ধ থাকে।

ওসি মো. আমিনুল ইসলাম জানান, গোপালগঞ্জ থেকে ঢাকাগামী একটি মাইক্রোবাস ডুমদিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটর সাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় পেছন দিক থেকে আসা ফাল্গুনী পরিবহনের একটি যাত্রীবাহী বাস মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়। এতে তিনটি যানবাহনই ক্ষতিগ্রস্ত হলে অন্তত ৪০ জন আহত হন।

পরে খবর পেয়ে গোপালগঞ্জ সদর থানা-পুলিশ এবং ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল প্রেরণ করে। মারাত্মক আহত ১১জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরও বলেন, এ দুর্ঘটনার পর ঢাকা-খুলনা মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করলে প্রায় ৩০ মিনিট পর যান চলাচল স্বাভাবিক হয়।

অন্যদিকে, একই মহাসড়কের সদর উপজেলার চেয়ানিয়াকান্দি এলাকায় দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :

মানুষের জীবনে স্পর্শের প্রয়োজনীয়তা কতটুকু?

গোপালগঞ্জে মাইক্রোবাস-মোটরসাইকেল-বাসের ত্রিমুখী সংঘর্ষ, আহত ৪০

আপডেট সময় ১১:৫৩:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬