শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ব্যবসায়ীদের কী কী সংকট আছে, জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিল করে স্বৈরতান্ত্রিক ব্যবস্থা চায় সরকার ইরানের পেট্রোকেমিক্যাল কারখানায় মার্কিন-ইসরায়েলি হামলা কদমতলীতে কারখানায় অগ্নিকাণ্ডে পাঁচজনের মরদেহ উদ্ধার ‘ইচ্ছাকৃতভাবে নম্বর কম দেওয়া শিক্ষকদের বিরুদ্ধে আইন করা হয়েছে’ জুলাই সনদ বাস্তবায়নের সঙ্গে গণভোটের কোনো সম্পর্ক নেই: আইনমন্ত্রী উদ্ভাবননির্ভর বাংলাদেশ গড়ে তুলতে কাজ করছে সরকার মধ্যপ্রাচ্যের যুদ্ধে এখন পর্যন্ত ৬ বাংলাদেশি নিহত হয়েছেন: প্রতিমন্ত্রী ৫ বছরের কম বয়সী সব শিশু পাবে, আগে নেওয়া থাকুক বা না থাকুক শহীদ জিয়ার কণ্ঠে উজ্জীবিত হয়েছিল বাঙালি জাতি

এ মুহূর্তে বাংলাদেশে পর্যাপ্ত খাদ্যশস্য মজুত আছে : খাদ্য উপদেষ্টা

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় বুধবার, ১৪ মে, ২০২৫
  • ৬৯ বার পড়া হয়েছে

খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদারের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন। এসময় উপদেষ্টা জানান, এ মুহূর্তে বাংলাদেশে পর্যাপ্ত খাদ্যশস্য মজুত আছে।

বুধবার (১৪ মে) সচিবালয়ে খাদ্য মন্ত্রণালয়ে উপদেষ্টার অফিস কক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময় বাংলাদেশের খাদ্য নিরাপত্তাসহ রাশিয়া থেকে গম আমদানির বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে খাদ্য উপদেষ্টা বলেন, বাংলাদেশে খাদ্যশস্য-বিশেষ করে গম ও সারের বড়ো একটি অংশ রাশিয়া থেকে আমদানি করা হয়। তবে এ মুহূর্তে বাংলাদেশে পর্যাপ্ত খাদ্যশস্য মজুত রয়েছে। দেশে বর্তমানে গমের চাহিদা প্রায় ৭০ লাখ টন। তবে উৎপাদন হয় মাত্র ১০ লাখ টন এবং বাকি ৬০ লাখ টন আমদানি করতে হয়।

খাদ্য উপদেষ্টা আরো বলেন, রাশিয়া বাংলাদেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অংশীদার। রাশিয়ার সঙ্গে বাংলাদেশের বহুমাত্রিক সম্পর্কের বিষয় উল্লেখ করে তিনি দুই দেশের মধ্যে অর্থনৈতিক, শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি খাতে সহায়তা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

বৈঠকে খাদ্য সচিব মো. মাসুদুল হাসান উপস্থিত ছিলেন।

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com