ঢাকা ০৯:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মুক্তি পেল অক্ষয়-সাইফের ‘হাইওয়ান’-এর ট্রেলার

দীর্ঘ ১৭ বছর পর আবারও একসঙ্গে পর্দায় ফিরছেন বলিউডের দুই জনপ্রিয় অভিনেতা অক্ষয় কুমার ও সাইফ আলি খান। প্রিয়দর্শন পরিচালিত সাইকোলজিক্যাল থ্রিলার ‘হাইওয়ান’-এর ট্রেলার মুক্তির পরই সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।

২ মিনিট ৩৪ সেকেন্ডের ট্রেলারে শহরজুড়ে এক অজ্ঞাত সাইকো কিলারের আতঙ্কের চিত্র উঠে এসেছে। অক্ষয় কুমারকে দেখা গেছে এক ভয়ংকর খল চরিত্রে। নির্মম এই চরিত্রের মধ্যে দয়া বা মানবিকতার কোনো ছাপ নেই। অন্যদিকে, সাইফ আলি খান অভিনয় করেছেন দৃষ্টিহীন এক লিফটম্যান ও সিঙ্গেল বাবার চরিত্রে।

গল্পে দুর্ঘটনাবশত একটি বিপজ্জনক ঘটনার একমাত্র সাক্ষী হয়ে যান সইফের চরিত্র। দৃষ্টিশক্তি না থাকলেও শ্রবণশক্তি, ঘ্রাণশক্তি এবং কণ্ঠস্বর শনাক্ত করার ক্ষমতাকে কাজে লাগিয়ে রহস্যের সমাধান এবং অপরাধীকে খুঁজে বের করার চেষ্টা করেন তিনি। একপর্যায়ে অক্ষয়ের সাইকোপ্যাথ চরিত্রের সঙ্গে শুরু হয় তার তীব্র ‘ক্যাট-অ্যান্ড-মাউস’ লড়াই।

নিজের চরিত্র প্রসঙ্গে অক্ষয় কুমার জানিয়েছেন, এটিকে শুধু ‘গ্রে শেডের’ চরিত্র বললে ভুল হবে। বরং এটি পুরোপুরি অশুভ একটি চরিত্র। দীর্ঘদিন ধরে পর্দায় এমন সাইকোপ্যাথের চরিত্রে অভিনয়ের ইচ্ছা ছিল বলেও জানান তিনি।

‘হাইওয়ান’ ২০১৬ সালে মুক্তি পাওয়া প্রিয়দর্শন পরিচালিত জনপ্রিয় মালয়ালম সিনেমা ‘ওপাম’-এর হিন্দি রিমেক। মূল সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন মোহনলাল।

ছবিতে বিচারকের চরিত্রে থাকছেন বোমান ইরানি। পুলিশ কর্মকর্তার ভূমিকায় অভিনয় করেছেন সাইয়ামি খের। এছাড়া রাজপাল যাদব, শ্রিয়া পিলগাঁওকর ও শরিফ হাশমিও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন।

অক্ষয় ও সইফকে সবশেষ একসঙ্গে দেখা গিয়েছিল ২০০৮ সালের ‘তশন’ সিনেমায়। এর আগে ‘ম্যায় খিলাড়ি তু আনাড়ি’, ‘ইয়ে দিললগি’, ‘তু চোর ম্যায় সিপাহী’ ও ‘কিমত’-এর মতো সিনেমায় জুটি বেঁধেছেন তারা।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :

মুক্তি পেল অক্ষয়-সাইফের ‘হাইওয়ান’-এর ট্রেলার

আপডেট সময় ০৮:১০:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬