ঢাকা ১০:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ঝুঁকিপূর্ণ লিবিয়া-গ্রিস রুট: প্রাণ হাতে ইউরোপের পথে বাংলাদেশি ও সুদানিরা Logo ঈদে মিলাদুন্নবীতে আজ দেশজুড়ে শিক্ষাপ্রতিষ্ঠানে থাকবে নানা আয়োজন Logo আদালতে জবানবন্দি দিয়েছে সীমান্ত Logo পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ Logo প্রতিটি বিভাগে মডেল খাল প্রকল্প বাস্তবায়ন করবে সরকার Logo ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরীকে প্রতিমন্ত্রীর মর্যাদা দিয়ে প্রজ্ঞাপন Logo যুক্তরাষ্ট্রে ২ লাখ ভিসা বাতিলের মুখে: ঝুঁকিতে রাজনৈতিক আশ্রয়প্রার্থীরা Logo স্রষ্টার করুণা যখন মানবরূপে: নিঃস্বদের আশ্রয়দাত্রী মাদার তেরেসা Logo একাকিত্ব নয়, আধুনিক জীবনধারার নতুন ব্যাকরণ নির্জনতা Logo আমেনার কোলে সেই শিশু, যাঁর অপেক্ষায় ছিল পৃথিবী

দীর্ঘ প্রতিক্ষার পর আনসার-ভিডিপির অতিরিক্ত মহাপরিচালক পদে পদায়ন

‎দীর্ঘ প্রতিক্ষার পর বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদ্য পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত মহাপরিচালক ও আনসার-ভিডিপি একাডেমির কমান্ড্যান্ট মো. সাইফুল্লাহ রাসেলকে মহাপরিচালক পদে পদায়ন করা হয়েছে। এ সময় তার র‍্যাংক ব্যাজ পরিধান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরে তাকে এ সংবর্ধনা দেওয়া হয়।

বাংলাদেশ আনসার সদর দপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়,দীর্ঘদিন পদবঞ্চিত থাকার পর প্রতিক্ষার অবসান হয়েছে। অবশেষে ১৮ তম বিসিএস কর্মকর্তা মো. সাইফুল্লাহ রাসেল পদায়ন পেয়েছেন। এতে তার পেশাদারিত্ব এবং অভিজ্ঞতাকে বাহিনীর সক্ষমতা বৃদ্ধি ও কল্যাণে আরও দৃঢ়ভাবে কাজে লাগাতে অধীনস্থদের সঠিক পথ প্রদর্শনে অনুপ্রাণিত করবেন।

‎অনুষ্ঠানে বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ ও অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদ নতুন পদের র‍্যাংক ব্যাজ পরিয়ে ফুলেল শুভেচ্ছা জানান। প্রধান অতিথির বক্তব্যে মহাপরিচালক যথাযথ যোগ্যতা এবং সময়োপযোগী সক্ষমতা ও পেশাদারীত্ব অর্জনের মাধ্যমে অতিরিক্ত মহাপরিচালক পদে পদোন্নতিপ্রাপ্ত মোঃ সাইফুল্লাহ রাসেলের দীর্ঘদিনের সাংগঠনিক আস্থা ও নিষ্ঠার প্রশংসা করেন।

‎তিনি আশা প্রকাশ করেন যে, এই পদোন্নতির ধারাবাহিকতায় আনসার-ভিডিপি একাডেমির প্রশিক্ষণ কার্যক্রমে উৎকর্ষতা ও আধুনিকায়নের মাধ্যমে আগামী দিনে বাহিনী সুবৃহৎ পেশাদার প্যারামিলিটারি ফোর্স হিসেবে প্রতিষ্ঠিত হবে। তিনি আরো আশা প্রকাশ করেন যে, ১৮তম বিসিএসের এই কর্মকর্তা তার পেশাদারিত্ব এবং অভিজ্ঞতাকে বাহিনীর সক্ষমতা বৃদ্ধি ও কল্যাণে আরও দৃঢ়ভাবে কাজে লাগাতে অধীনস্থদের সঠিক পথ প্রদর্শনে অনুপ্রাণিত করবেন।

অনুষ্ঠানে বাহিনীর সদর দপ্তরের কর্মকর্তা, আমন্ত্রিত কর্মকর্তা, বিভিন্ন জোনের অধিনায়ক, জেলা কমান্ড্যান্টগণ উপস্থিত ছিলেন।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :

ঝুঁকিপূর্ণ লিবিয়া-গ্রিস রুট: প্রাণ হাতে ইউরোপের পথে বাংলাদেশি ও সুদানিরা

দীর্ঘ প্রতিক্ষার পর আনসার-ভিডিপির অতিরিক্ত মহাপরিচালক পদে পদায়ন

আপডেট সময় ০৭:১৫:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬