ঢাকা ০৯:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আমি বাংলাদে‌শি’, ব্রিটিশ নাগরিকত্বের প্রশ্নে পররাষ্ট্র প্রতিমন্ত্রী

যুক্তরাজ্যের নাগরিকত্ব ত্যাগ করার প্রশ্নে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবীর। তিনি বলছেন, আমি বাংলাদেশি। এখানে আসার এবং বাংলাদেশের জন্য কাজ করার অর্থই এটি। কোনো সুবিধাভোগী মানুষ এখানে কাজ করবে না।

সোমবার (২৪ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবা‌বে এ কথা ব‌লেন তি‌নি।

দ্বৈত নাগরিকত্ব থাকলে মন্ত্রিত্ব গ্রহণের ক্ষেত্রে আইনি বাধা রয়েছে কি না এবং এ নিয়ে নেটিজেনদের সমালোচনার বিষয়ে প্রশ্ন করা হলে হুমায়ুন কবির বলেন, ‘আমি সিটিজেনশিপ নিয়ে এসেছি, আর আপনারা বললেন নেটিজেন! মানে কোন নেটিজেন? আমি তো নাগরিকত্ব নিয়ে কাজ করতে এসেছি, আমরা কাজ করি।’

এর আগে একটি গণমাধ্যমে তার যুক্তরাজ্যের নাগরিকত্ব নিয়ে সংবাদ প্রকাশিত হওয়ার বিষয়টি তুলে ধরলে তিনি ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, ‘তার জ্বালা কেন হচ্ছে? তার কি ২০০৮-এর জ্বালা উঠছে নাকি আবার? মঈন মঈনুদ্দিন, ফখরুদ্দিনের জ্বালা উঠছে তার আবার? নাকি।’

হুমায়ুন কবির আরও বলেন, ‘দেশের পক্ষে জোরালো অবস্থান নেওয়া মানুষ সব, দেশপ্রেমিক মানুষ যারা আছে, গণমাধ্যম এবং রাজনৈতিক নেতারা এখন আমরা সবাই মিলে ইনশাআল্লাহ্‌ এই দেশকে এগিয়ে নিয়ে যাব।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

আপডেট সময় ০৬:৪৮:১৫ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬