ঢাকা ০৩:৩২ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo নাইজেরিয়ায় মসজিদে হামলার পর ৬০০ জন অপহরণের দাবি Logo এআইয়ের জন্য ১০.২ বিলিয়ন ডলারের শেয়ার বিক্রি, ধাক্কা খেল আলিবাবা Logo দেশের অধিকাংশ ফিটনেসবিহীন, হেলপার থেকে ড্রাইভার হয়েছে: সড়কমন্ত্রী Logo ৫০০ কিলোমিটার মহাসড়কে দুর্ঘটনার পর উদ্ধার ও চিকিৎসায় কাজ করবে ৬০টি অ্যাম্বুলেন্স Logo পানি-বর্জ্য ও নবায়নযোগ্য জ্বালানিতে মার্কিন বিনিয়োগ চায় বাংলাদেশ Logo নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ ও সমালোচনার অধিকার সবার: আইনমন্ত্রী Logo বর্তমান সরকার আওয়ামী লীগের পথেই হাঁটছে: জামায়াত আমির Logo যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক যুদ্ধ অব্যাহত থাকলে তেল রপ্তানি হতে দেবে না ইরান Logo প্রতি ১০ কিলোমিটারে একটি করে অ্যাম্বুলেন্স নিশ্চিত করা হবে : সড়কমন্ত্রী Logo ফরম পূরণে প্রতারণার পর বিশেষ ব্যবস্থায় ৮ শিক্ষার্থীর এইচএসসি পরীক্ষা শুরু

ইউক্রেন ইস্যুতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সক্রিয় ভূমিকা চান জার্মান পররাষ্ট্রমন্ত্রী

ইউক্রেন যুদ্ধ বন্ধে কূটনৈতিক তৎপরতায় আরো সরাসরি যুক্ত হতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে আহ্বান জানাবেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী ইয়োহান ভাদেফুল। এ বিষয়ে সোমবার রুবিওর সঙ্গে ফোনে কথা বলার পরিকল্পনা রয়েছে তার।

জার্মানির রেডিও সম্প্রচারমাধ্যম ডয়চল্যান্ডফাঙ্ককে দেওয়া এক সাক্ষাৎকারে ভাদেফুল এসব কথা বলেন। সম্প্রতি তিনি ইউক্রেন সফর করেছেন। ভাদেফুল বলেন, ইউক্রেন যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক তৎপরতার বড় অংশ এখন পর্যন্ত প্রেসিডেন্টের দূত জ্যারেড কুশনার ও স্টিভ উইটকফ সামলেছেন। তবে এই প্রচেষ্টায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও আরো সরাসরি যুক্ত হতে পারেন বলে মনে করেন তিনি।

জার্মান পররাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি রুবিওকে ইউক্রেন যুদ্ধ নিয়ে কূটনৈতিক প্রচেষ্টায় আরো সক্রিয়ভাবে কাজ করার জন্য উৎসাহিত করতে পারেন।

ভাদেফুল জানান, ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা আবার শুরু করতে জার্মানি অন্য দেশগুলোর সঙ্গেও যোগাযোগ করছে। এ ক্ষেত্রে তুরস্ক, উপসাগরীয় অঞ্চলের কয়েকটি দেশ ও মিসরের সঙ্গে কথা বলছে বার্লিন। জার্মানির মতে, এসব দেশের সঙ্গে রাশিয়ার সম্পর্ক ইউরোপের বেশির ভাগ দেশের তুলনায় ঘনিষ্ঠ।

ফলে রাশিয়ার সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে এসব দেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছে জার্মানি। ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে যে আলোচনা চলছিল, তা বর্তমানে অনেকটাই থেমে আছে। ইরানকে ঘিরে চলমান যুদ্ধের মধ্যেই এই পরিস্থিতি তৈরি হয়েছে।

গত সপ্তাহে ক্রেমলিনও জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্টের দূত জ্যারেড কুশনার ও স্টিভ উইটকফের পরবর্তী সম্ভাব্য রাশিয়া সফর নিয়ে তাদের কাছে এখনো কোনো তথ্য নেই। তবে রাশিয়া আলোচনার দরজা পুরোপুরি বন্ধ করেনি।

দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ শুক্রবার এক সাক্ষাৎকারে বলেন, যুক্তরাষ্ট্রের নতুন কোনো প্রস্তাব শুনতে এবং আলোচনা চালিয়ে যেতে রাশিয়া প্রস্তুত।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

নাইজেরিয়ায় মসজিদে হামলার পর ৬০০ জন অপহরণের দাবি

ইউক্রেন ইস্যুতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সক্রিয় ভূমিকা চান জার্মান পররাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ০১:৫৫:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬