ঢাকা ০১:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo মৃত্যুর পর ভিক্ষুকের বাড়ি-ব্যাংকে মিলল ১০ লাখ টাকা Logo জঙ্গিবাদ মোকাবেলায় বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় ভারত Logo সংঘবদ্ধ ধর্ষণ মামলা মিথ্যা প্রমাণিত, অভিযোগকারী নারীর বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ Logo দুই আসামির মৃত্যুদণ্ড বহাল, চারজনের যাবজ্জীবন Logo বাংলাদেশ-ভারতের মধ্যে প্রায় ১৩ বিলিয়ন ডলারের দ্বিপক্ষীয় বাণিজ্য রয়েছে Logo বাহাত্তরের সংবিধান সামনে রেখেই সংস্কার করতে হবে : আইনমন্ত্রী Logo সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় আনসার সদস্য নিহত Logo বাংলাদেশ-ভারতের তরুণ প্রজন্মের অনেক আকাঙ্ক্ষা রয়েছে : দীনেশ ত্রিবেদী Logo জামায়াত এমপির পিএসসহ ৬ জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা Logo ছবি তুলবেন বলে ঘুম শাহরুখের, বিমানের ঘটনা জানালেন হিনা

প্রধানমন্ত্রীর ভারত সফরের দিনক্ষণ চূড়ান্ত হবে দুই দেশের সুবিধাজনক সময়ে

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে এখনো কাজ করছে ঢাকা-দিল্লি। দুই দেশের সুবিধামতো সময়ে এর দিনক্ষণ চূড়ান্ত হবে।

তিনি বলেন, দেশের স্বার্থ রক্ষা করে কূটনীতিতে ভারসাম্য রক্ষা করাই তার অন্যতম দায়িত্ব। দ্বিপক্ষীয় সম্পর্ক হবে সমতা ও ন্যয্যতার ভিত্তিতে।

নতুন এ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বরাত দিয়ে ইনডিপেনডেন্ট টেলিভিশনের অনলাইন প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব বণ্টনের পর প্রথম নিজ দপ্তরে আসেন নতুন পররাষ্ট্রপ্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

সোমবার সকালে মন্ত্রণালয়ে এসে পৌঁছালে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

নতুন এই দায়িত্বের চ্যালেঞ্জ তুলে ধরে পররাষ্ট্রপ্রতিমন্ত্রী বলেন, দেশের স্বার্থ রক্ষা করে কূটনীতিতে ভারসাম্য রক্ষা করা হবে। জ্বালানি সহযোগিতা নিয়ে মধ্যপ্রাচ্য ছাড়াও বেশ কয়েকটি দেশের সঙ্গে আলোচনা চলমান।

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে পররাষ্ট্রপ্রতিমন্ত্রী বলেন, এই নিয়ে দুই দেশ কাজ করছে।

ঢাকা-দিল্লির সুবিধামতো সময়ে এ সফরের দিনক্ষণ চূড়ান্ত হবে। সাম্প্রতিক দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়সঙ্করের বক্তব্যকেও ইতিবাচক হিসেবেই দেখছেন তিনি।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

মৃত্যুর পর ভিক্ষুকের বাড়ি-ব্যাংকে মিলল ১০ লাখ টাকা

প্রধানমন্ত্রীর ভারত সফরের দিনক্ষণ চূড়ান্ত হবে দুই দেশের সুবিধাজনক সময়ে

আপডেট সময় ১২:৪৬:১৯ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬