ঢাকা ০৮:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আজ বঙ্গভবনে উঠছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি  Logo ইহকাল-পরকালে মায়ের খিদমতের উপকারিতা Logo ঢাকায় অনুষ্ঠিত হবে তিন দিনব্যাপী ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’ Logo শিশুদের গোপনীয়তা লঙ্ঘন: যুক্তরাষ্ট্রকে ৪০ কোটি ডলার দেবে টিকটক Logo রংপুরে তালাবদ্ধ বাড়ি থেকে একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার Logo অল্প সময়ে জনগণের সব প্রত্যাশা পূরণ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী Logo বাংলাদেশি শরণার্থীদের নাগরিকত্ব দেবেন অমিত শাহ Logo অনেক প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মান সন্তোষজনক নয় : শিক্ষামন্ত্রী Logo রাজধানীতে তরুণীর খণ্ডিত মরদেহ উদ্ধারের মামলায় ৫ আসামির রিমান্ড Logo ছানিপড়া রোগীদের বিনা মূল্যে চিকিৎসা দিল জিয়াউর রহমান ফাউন্ডেশন

আজ বঙ্গভবনে উঠছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি 

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বঙ্গভবনে উঠতে যাচ্ছেন আজ রোববার (২৩ আগস্ট)। তার আনুষ্ঠানিক অভিষেকের জন্য ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে বঙ্গভবনে।

শনিবার (২২ আগস্ট) রাষ্ট্রপতির কার্যালয় সূত্রে জানা গেছে এ তথ্য।

রাষ্ট্রপতির কার্যালয় জানিয়েছে, রোববার (২৩ আগস্ট)  বেলা ১১টায় বঙ্গভবনে যাবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে বঙ্গভবনের ২ নম্বর গেটে পৌঁছালে পুলিশের একটি সুসজ্জিত দল তাকে ‘গার্ড অব অনার’ মঞ্চে নিয়ে যাবে। সেখানে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি চৌকস দল নতুন রাষ্ট্রপতিকে গার্ড অব অনার দেবে। আনুষ্ঠানিকতা শেষে বঙ্গভবনে নিজ কার্যালয়ে যাবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (২২ আগস্ট) সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি। এদিন সকাল সাড়ে ১০টায় বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। ওই সময় পুষ্পস্তবক অর্পণের পর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে মহান মুক্তিযুদ্ধের অগণিত বীর শহিদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সময় তিন বাহিনীর একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে।

পরে শ্রদ্ধা নিবেদন শেষে নবনির্বাচিত রাষ্ট্রপতি জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে নিজের অনুভূতি ব্যক্ত করে সই করেন। তার এই সফরকে কেন্দ্র করে শনিবার স্মৃতিসৌধ ও এর আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।

এর আগে গত বৃহস্পতিবার (২০ আগস্ট) রাষ্ট্রপতি নির্বাচনে ২৫৫ ভোট পেয়ে বিজয়ী হন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব সামলাচ্ছিলেন। পরে শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে তিনি নতুন রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :

আপডেট সময় ০৭:১৬:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬