ঢাকা ০৮:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আকর্ষণীয় ব্যক্তিদের আলাদা করে তোলে যে অভ্যাস Logo তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর দিল্লি গেলেন ভারতীয় হাইকমিশনার Logo প্রধানমন্ত্রীকে কাশ্মীরি ‘কালো’ শাল : ফ্যাশন নাকি ডিপ্লোম্যাসির চতুর চাল! Logo ফিলিপাইনে ভারী বৃষ্টিপাতে ১৬ জনের প্রাণহানি Logo মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে ‘জাতির মূল্যবান বন্ধু’ বললেন তারেক রহমান Logo গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগ, আইনি ব্যবস্থার প্রস্তুতি মেসির আইনজীবীদের Logo বাংলাদেশ সফরে আসছেন ভিসার এশিয়া প্যাসিফিকের প্রেসিডেন্ট Logo দেশের সব ব্যাংককে সতর্ক করলো বাংলাদেশ ব্যাংক Logo ‎দেশের রিজার্ভ আরও বাড়ল Logo ঢাকার পার্শ্ববর্তী জেলাগুলো দ্রুতগতির রেল নেটওয়ার্কের আওতায় আসবে: রেলমন্ত্রী

মালয়েশিয়া প্রবাসীদের সমস্যা নিয়ে দূতাবাসে এবি পার্টির স্মারকলিপি

মালয়েশিয়ায় অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের সমস্যা দ্রুত সমাধানের লক্ষ্যে বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর কুয়ালামপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের কমিশনারের নিকট স্মারকলিপি প্রদান করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।

মঙ্গলবার (১৩ মে) এ স্মারকলিপি প্রদান করা হয়।

দূতাবাসের পরিষেবা, শ্রম অধিকার, আইনি সহায়তা এবং প্রবাসীদের সামগ্রিক কল্যাণমূলক ব্যবস্থা উন্নত করতে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে মনে করছে এবি পার্টি। এ সময় প্রবাসী বাংলাদেশিদের সমস্যা নিয়ে মালয়েশিয়ায় নিযুক্ত হাইকমিশনার শামীম আহসানের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন এবি পার্টির প্রতিনিধি দল।

প্রতিনিধি দলের প্রধান ব্যারিস্টার ফুয়াদ এ সময় হাইকমিশনারের সামনে প্রবাসীদের পাসপোর্ট নবায়ন, আইনগত জটিলতা, শ্রমবাজারের সিন্ডিকেট সমস্যা ও অতিরিক্ত অর্থ ব্যয় সমস্যাসহ প্রবাসীদের নানাবিধ সমস্যা সমাধানের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন- এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত টুটুল, মালয়েশিয়া চ্যাপ্টারের আহ্বায়ক ড. মুহাম্মদ বেলাল হোসাইন, সদস্য সচিব ড. সোহেল মাসুদ ও মহিলা ও শিশু বিষয়ক সম্পাদিকা শবনম রহমান। হাইকমিশনের পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন মালয়েশিয়ার দূতাবাসের পলিটিক্যাল মিনিস্টার মোহাম্মৎ শাহানারা মনিকা, কনস্যুলার মো. মোর্শেদ আলম।

বাংলা৭১নিউজ/একে

Tag :

আকর্ষণীয় ব্যক্তিদের আলাদা করে তোলে যে অভ্যাস

মালয়েশিয়া প্রবাসীদের সমস্যা নিয়ে দূতাবাসে এবি পার্টির স্মারকলিপি

আপডেট সময় ০৪:৪০:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫