ঢাকা ০৫:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo মাকে হত্যার পর শিশুপুত্রকে নদীতে নিক্ষেপ, অভিযুক্ত গ্রেপ্তার Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে দেওয়া বিবৃতি প্রত্যাহার করল ভারত Logo ঢাকাকে ‘হিট আইল্যান্ড’ মুক্ত করতে যেসব উদ্যোগ নিচ্ছে সরকার Logo সাভারে বিদেশি পিস্তল-গুলি ও মাদকসহ গ্রেপ্তার ২ Logo কলকাতা থেকে ফিরছে ৬ বাংলাদেশির মরদেহ Logo রাতে ট্রেনে ঢাকায় রওনা, গোপনে নেমে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ! Logo নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের জন্য প্রস্তুত ৬ গাড়ি Logo প্রশাসনের উদাসীনতায় বুলবুলকে প্রাণ দিতে হলো: চরমোনাই পীর Logo ম্যাকাইয়ে এক জয়েই অমর হতে পারে বাংলাদেশ, ১৩৯ বছরের অপেক্ষা ভাঙার হাতছানি Logo চিকিৎসায় অবহেলা বরদাস্ত করা হবে না: স্বাস্থ্যমন্ত্রী

সাভারে বিদেশি পিস্তল-গুলি ও মাদকসহ গ্রেপ্তার ২

সাভারে বিশেষ অভিযান পরিচালনা করে বিদেশি পিস্তল, গুলি, শর্টগানের কার্তুজ, ছোরা ও বিপুল পরিমাণ মাদকসহ দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ছয় রাউন্ড পিস্তলের গুলি, একটি শর্টগানের কার্তুজ, একটি বিদেশি ছোরা, ৩০০ গ্রাম হেরোইন, পাঁচ বোতল ফেয়ারডিল ও ২০০ গ্রাম গাঁজা উদ্ধারসহ দুটি সিসিটিভি ক্যামেরা, একটি ডিভিআর জব্দ করা হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের পরিদর্শক সাইদুল ইসলাম। এর আগে বহস্পতিবার (২০ আগস্ট) রাতে সাভার পৌর এলাকার রাজাশন মহল্লায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন দিনাজপুর জেলার হাকিমপুর থানার মহেশপুর-বাওনা গ্রামের মৃত আব্দুল গোফফারের ছেলে মো. রাসেল বাবু (২২), গাইবান্ধা জেলার সাদুল্লাপুর থানার তরফপাহাড়ী গ্রামের মো. জাহিদুল সরকারের ছেলে মো. সজিব সরকার (২০)।

প্রেস বিজ্ঞপ্তিতে ডিবি পুলিশ জানায়, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভিনের নির্দেশনায় ঢাকা জেলা উত্তর ডিবির পরিদর্শক সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই শেখ মাসুদ আল মামুনসহ ডিবির একটি দল রাজাশন এলাকায় বিশেষ অভিযান চালায়।

অভিযানে অস্ত্র ও মাদকসহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে অস্ত্রশস্ত্রের মাধ্যমে এলাকায় আধিপত্য বিস্তার এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের পাশাপাশি মাদক কারবার পরিচালনার কথা স্বীকার করেছেন। তাদের সঙ্গে সংশ্লিষ্ট আরও কয়েকজনের বিষয়ে তথ্য পাওয়া গেছে বলেও জানিয়েছে পুলিশ।

ঢাকা জেলা উত্তর ডিবির পরিদর্শক সাইদুল ইসলাম জানান, সাভারের রাজাসন পালোয়ানপাড়া এলাকায় মাদকের আস্তানায় অভিযান পরিচালনা করে মো. রাসেল বাবু ও মো. সজীব মিয়া (২১) নামে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।

তাদের বিরুদ্ধে সাভার মডেল থানায় নিয়মিত মামলা করা হয়েছে। মামলায় তাদের বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অভিযোগ আনা হয়েছে। একই সঙ্গে মামলার তদন্তের স্বার্থে গ্রেপ্তার ব্যক্তিদের পাঁচ দিনের পুলিশ রিমান্ডের আবেদন করে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

মাকে হত্যার পর শিশুপুত্রকে নদীতে নিক্ষেপ, অভিযুক্ত গ্রেপ্তার

সাভারে বিদেশি পিস্তল-গুলি ও মাদকসহ গ্রেপ্তার ২

আপডেট সময় ০৪:৫৭:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬