ঢাকা ০৮:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

অস্কারে বাংলাদেশি চলচ্চিত্র আহ্বান

বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ চলচ্চিত্র পুরস্কার অস্কার। আসন্ন ৯৯তম অস্কার আসরের জন্য বাংলাদেশের সিনেমা আহ্বান করা হয়েছে। নির্বাচিত সিনেমাটি বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে প্রতিযোগিতা করবে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগ্রহী পরিচালক-প্রযোজকের ছবিটি অবশ্যই বাংলা ভাষায় নির্মিত বাংলাদেশি চলচ্চিত্র হতে হবে। চলচ্চিত্রে স্পষ্ট ও নির্ভুল ইংরেজি সাবটাইটেল থাকতে হবে। চলচ্চিত্র জমা দেওয়ার শেষ তারিখ আগামী ১৬ সেপ্টেম্বর।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসের (এএমপিএএস) নিয়ম অনুযায়ী, আবেদন করা চলচ্চিত্রের দৈর্ঘ্য ৪০ মিনিটের বেশি হতে হবে। পূর্ণদৈর্ঘ্য কাহিনীচিত্রের পাশাপাশি অ্যানিমেশন ও প্রামাণ্যচিত্রও এ বিভাগের জন্য বিবেচিত হবে। চলচ্চিত্রটি অবশ্যই ১ অক্টোবর ২০২৫ থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে দেশের বাণিজ্যিক প্রেক্ষাগৃহে টানা সাত দিন প্রদর্শিত হতে হবে।

চলচ্চিত্রটির সৃজনশীল নিয়ন্ত্রণ থাকতে হবে বাংলাদেশের নাগরিক অথবা স্থায়ী বাসিন্দাদের হাতে। আবেদনের সময় নির্মাতা ও প্রযোজকদের সব তথ্য নির্ভুলভাবে জমা দেওয়া বাধ্যতামূলক। কোনো তথ্যে ভুল পাওয়া গেলে আবেদন বাতিল বলে গণ্য হবে। সব প্রক্রিয়া শেষে যাচাই-বাছাইয়ের মাধ্যমে বাংলাদেশ থেকে চূড়ান্তভাবে একটিমাত্র চলচ্চিত্র নির্বাচন করা হবে।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :

অস্কারে বাংলাদেশি চলচ্চিত্র আহ্বান

আপডেট সময় ০৭:৫২:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬